Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৬, ২০২৬

কংগ্রেস সাংসদের মুখে মমতার জয়ের কামনা, তীব্র ক্ষোভে প্রদেশ নেতৃত্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
কংগ্রেস সাংসদের মুখে মমতার জয়ের কামনা, তীব্র ক্ষোভে প্রদেশ নেতৃত্ব

বাংলায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সরাসরি রাজনৈতিক লড়াইয়ের আবহে বিতর্কে জড়ালেন কংগ্রেসের প্রবীণ সাংসদ রেণুকা চৌধুরী। দলীয় অবস্থানকে পাশ কাটিয়ে তিনি প্রকাশ্যে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়-এর জয়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেণুকা বলেন, ‘দলের অবস্থান যাই হোক, আমি ব্যক্তিগতভাবে চাই মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন। কংগ্রেসের প্রার্থী থাকলেও তাঁর জয় দেখতে চাই। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তিনি বিজেপিকে কড়া জবাব দিতে পারবেন বলে আমার বিশ্বাস।’ পাশাপাশি তিনি আরও বলেন, অনেকেই মমতা সরকারের খামতি তুলে ধরার চেষ্টা করছেন, রাজ্যপাল বদলসহ নানা বিষয় দেশজুড়ে আলোচিত হচ্ছে, তবুও একজন মহিলা নেতা হিসেবে মমতা লড়াই চালিয়ে যাচ্ছেন—এ কারণেই তিনি তাঁকে সমর্থন করছেন।

এই মন্তব্য এমন সময় এল, যখন বাংলায় দীর্ঘ প্রায় ২০ বছর পর কংগ্রেস এককভাবে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যে অধীর রঞ্জন চৌধুরী-সহ প্রদেশ নেতৃত্ব তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব। ফলে কেন্দ্রীয় স্তরের নেতার এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান মিতা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেন, বাংলার রাজনীতি সম্পর্কে সঠিক ধারণা ছাড়াই জাতীয় স্তরের নেতারা তৃণমূলের সমর্থনে মন্তব্য করছেন। তিনি তাঁদের উদ্দেশে পরামর্শ দেন, আগে বাংলার মাটিতে নেমে বাস্তব পরিস্থিতি বুঝুন, নইলে নির্বাচনের সময় নীরব থাকাই শ্রেয়। এই ঘটনাকে ঘিরে আবারও সামনে এসেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং রাজ্য বনাম কেন্দ্রীয় নেতৃত্বের মতপার্থক্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!