- দে । শ
- মে ১৯, ২০২৬
রায়মঙ্গল নদীর বাঁধে আবার ধস, আতঙ্ক হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া হেমনগর গ্রামে
রায়মঙ্গল নদীর বাঁধে আচমকা ধস। আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া হেমনগর গ্রামে। খবর পেয়েই বিপজ্জনক বাঁধ দেখতে ছুটে যান হিঙ্গলগঞ্জের নব নির্বাচিত বিধায়ক রেখা পাত্র। প্রায় দেড়’শ ফুট নদী বাঁধে ধস দেখা দিয়েছে। কয়েক মাস আগেও একই জায়গায় রায়মঙ্গলের বাঁধে ভাঙন দেখা গিয়েছিল। আবার ধসের ফলে এলাকার মানুষ ক্ষুব্ধ।
এদিন ভাঙন প্রবন এলাকা দেখতে গিয়ে বিধায়ক রেখা পাত্র বলেন, ‘কংক্রিটের বাঁধ নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। তিনি অভিযোগ করেন, পাকা বাঁধের পরিবর্তে অস্থায়ীভাবে দরমা দিয়ে কোন রকমে বাঁধ মেরামতির কাজ করা হয়েছে। বলে স্থানীয় মানুষ জানিয়েছেন।’ গ্রামবাসীরা বলেন, দায়সারা কাজের ফলে সোমবার রাতে আবার একই জায়গায় ধস নামে। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রেখা পাত্র এলাকা পরিদর্শন করে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই বিষয় নিয়ে হেমনগর কোস্টাল থানার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বিধায়ক । তিনি আশ্বাস দেন, মুখ্যমন্ত্রীকে এলাকার নদী বাঁধের পরিস্থিতির কথা জানিয়ে সমাধানের ব্যবস্থা যাতে হয় তা দেখবেন।
❤ Support Us





