- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৮, ২০২৩
কিয়েভ সংলগ্ন একাধিক শহরে রুশ বিমান হামলা। দুই শিশু সহ মৃত তেরো
ইউক্রনের অস্ত্র সম্ভার কমে যাওয়া প্রসঙ্গে জানা যাচ্ছে , এবিষয়ে শীঘ্রই পশ্চিম মিত্র দেশগুলোর সাহায্য নেবে জেলেনেস্কি প্রশাসন
কিয়েভ সহ একাধিক শহরে আবার আক্রমণ শুরু করেছে রুশ সেনা। এখনও পর্যন্ত বিমান হানায় বহু জন মারা গিয়েছেন। অন্যদিকে ক্রমশ কমছে ইউক্রেনীয় বাহিনীর সামরিক অস্ত্রসম্ভার। গত কালই এক সেনা আধিকারিক জানিয়েছেন, ক্রমশ তাঁদের কাছে গুলির পরিমাণ এখন বেশ কম। সংবাদ সংস্থার খবর, পূর্ব ইউক্রেনের বাখমুত দখলের জন্যই আবার হামলার পথে পা বাড়াল ক্রেমলিন।
শুক্রবার সকাল থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। রাজধানীর বিভিন্ন অংশে পাওয়া যায় বোমা ফাটার শব্দ। স্থানীয় সূত্রে জানা গেছে দুজন মারা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, রুশ বিমান হানায় ১১ টি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ধ্বংস করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর পাওয়ার লাইন। শুধু তাই নয়, মাঝ রাত থেকেই ডিনিপ্রো, ক্রেমেনচুক, পোলতাভা এবং দক্ষিণে মাইকোলাইভে বোমা বিস্ফোরণ চলছে। ওমানে বিমান হানা একটি আবাসনে এক নাবালক সহ দশ জন মারা গিয়েছে। বিমানহামলায় ডিনিপ্রোতে এক মহিলা ও তার তিন বছরের শিশু মারা গিয়েছেন। ইউক্রেনীয় সেনার পক্ষ থকে জানায় যায় গত ৫০ দিনের মধ্যে প্রথম বার রাজধানী আক্রমণ করল রাশিয়ার সেনা।
রাষ্ট্রপতি জেলেনেস্কি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন রুশ হামলার বিরুদ্ধে আরো প্রবল বিশ্ব জনমত গড়ে তোলা প্রয়োজন। অশুভ শক্তিকে ঐক্যমত্য গঠনের মাধ্যমেই আটকানো সম্ভব। ইউক্রনের অস্ত্র সম্ভার কমে যাওয়া প্রসঙ্গে জানা যাচ্ছে , এবিষয়ে শীঘ্রই পশ্চিম মিত্র দেশগুলোর সাহায্য নেবে জেলেনেস্কি প্রশাসন। প্রয়জনীয় সহায়তা পেলে জোর কদমে রুশ আগ্রাসনকে প্রতিহত করাবর চেষ্টা করবে দেশের সেনা।
❤ Support Us






