Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ১৮, ২০২৫

সাহিত্য অকাদেমি পুরস্কার ২০২৫, স্থগিত নাম ঘোষণা

আরম্ভ ওয়েব ডেস্ক
সাহিত্য অকাদেমি পুরস্কার ২০২৫, স্থগিত নাম ঘোষণা

আজ বিকেল ৩টায় ঘোষণার কথা থাকা ২০২৫ সালের সাহিত‍্য একাডেমি পুরস্কার ঘোষণা করবার কথা ছিল সাহিত‍্য একাডেমি কর্তৃপক্ষের। শেষ মূহুর্তে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করে দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করবার জন্য আগেই বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সারা দেশ থেকে সাংবাদিকরাও পৌঁছে গিয়েছিলেন সময় মতো। কিন্তু প্রেস কনফারেন্স শুরু হওয়ার মুহূর্তের আগেই কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কিছু কারণে পুরস্কার ঘোষণা পিছিয়ে গেছে।

অকাদেমি সূত্রে খবর, আজ সকালেই পুরস্কার নির্বাচনের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ঠিক ছিল বিকেল ৩টায় বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন নাম ঘোষণা পিছিয়ে গেল, এর কোনো কারণ সরাসরি জানানো হয়নি। অকাদেমি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে পরবর্তীতে ‘প্রেস বিজ্ঞপ্তি’ জারি করা হবে। তবে এ ঘটনা প্রথম নয়। সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছে অকাদেমি কর্তৃপক্ষ। কখনো নাম প্রকাশে দেরি, কখনো বই বাছাই নিয়ে বিতর্ক, কমিটি সদস্যের পদত্যাগ, প্রশ্ন উঠেছে দেশের অন্যতম শীর্ষ সাহিত্যিক সম্মানের নিরপেক্ষতা নিয়েও। বিশেষ করে অভিযোগ উঠেছে, পুরস্কার প্রায়শই কেন্দ্র সরকারের সঙ্গে সম্পর্কিত লেখকদের দেওয়া হয়। নাম ঘোষণা পিছিয়ে যাওয়ায় ফের এ নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছেন। অনেকে বলছেন, কেন্দ্র সরকারের হস্তক্ষেপের কারণেই এই দেরি।

উল্লেখ্য, এ বছরের পুরস্কার ২৪টি ভারতীয় ভাষার লেখককে দেওয়া হবে। প্রথমবারের মতো বিশেষজ্ঞ কমিটির নির্বাচিত বই নয়, সাধারণ মানুষকেও মনোনয়নের সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য বিবেচনা করা হয়েছে ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে প্রকাশিত বইগুলোকে। বিজয়ী লেখকরা ১ লাখ টাকা নগদ অর্থ এবং সনদপত্র পাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!