Advertisement
  • বৈষয়িক
  • এপ্রিল ৪, ২০২৪

ব্যবসার জগতে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতীয় মহিলাদের, সবচেয়ে ধনী সাবিত্রী জিন্দাল

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যবসার জগতে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতীয় মহিলাদের, সবচেয়ে ধনী সাবিত্রী জিন্দাল

ব্যবসার জগতে উল্লেখযোগ্য অগ্রগতি করে চলেছেন ভারতীয় মহিলারা। সম্প্রতি ফোর্বসের প্রকাশিত রিপোর্টে এমন তথ্য সামনে এসেছে। ভারতীয় মহিলাদের অনেকেরই দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এই বছর ভারতে সম্পদের উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ফোর্বসের বিশ্বের ধনকুবেরের তালিকায় স্থান করে নিয়েছে ২০০ জন ভারতীয়। ২০২৩ সালে যে সংখ্যা ছিল ১৬৯ জন। ফোর্বসের ধনকুবেরের তালিকায় স্থান পাওয়া ২০০ জন ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমান ৯৫৪ বিলিয়ন ডলার। যা গতবছরের থেকে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতের সবচেয়ে ধনী মহিলা হিসেবে স্থান পেয়েছেন সাবিত্রী জিন্দাল। তাঁর মোট সম্পদের পরিমান ৩৫.‌৫ বিলিয়ন ডলার। সাবিত্রী জিন্দাল, জিন্দাল গ্রুপের চেয়ারপার্স। ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট ব্যবসার সঙ্গে যুত রয়েছেন। ভারতের ধনী মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। তাঁর মোট সম্পদের পরিমান ৮.‌৫ বিলিয়ন ডলার। রেখা ঝুনঝুনওয়ালা ভারতের ওয়ারেন বাফেট রাকেশ ঝুনঝুনওয়ালার বিধবা স্ত্রী। স্বামীর কাছ থেকে উত্তরাধিকারসূত্রে মূল্যবান সম্পদ পেয়েছেন।
তৃতীয় স্থানে বিনোদ রাই গুপ্তা। তাঁর সম্পতির পরিমান ৫ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন রেণুকা জাগতিয়ানি। তিনি রেণুকা জাগতিয়ানি ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারপার্সন এবং সিইও। তাঁর মোট সম্পত্তির পরিমান ৪.‌৮ বিলিয়ন ডলার। রেণুকা জাগতিয়ানি দুবাইয়ের বহুজাতিক সংস্থা। এই সংস্থাটি বিনোদ রাই গুপ্তার স্বামী মিকি জাগতিয়ানি প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের মে মাসে মারা যান মিকি জাগতিয়ানি। পঞ্চম স্থানে রয়েছেন স্মিতা কৃষ্ণা গোদরেজ। তাঁর মোট সম্পদ ৩.‌৮ বিলিয়ন ডলার। গোদরেজ পরিবারের স্মিতা কৃষ্ণা, গোদরেজ পরিবারের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশীদার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!