Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৪, ২০২৫

রাজারহাটে চলল গুলি, উঠলো গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজারহাটে চলল গুলি, উঠলো গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ

রাজারহাটে প্রকাশ্যে গোষ্ঠী সংঘর্ষ, চলল গুলি । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন পুলিশ ।

রাজারহাট নারায়ণপুর থানা এলাকার ইজরায়েলি পাড়ার ঘটনা । এলাকাবাসী আজাদের বাড়িতে চলছে গুলি । তাঁর অভিযোগ, ইদে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে আমন্ত্রণ জানানোয় খুব্ধ হন রাজারাহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় । আজাদের দাবি এরপর তাঁর বাড়িতে চড়াও হন বিধায়কের অনুগামীরা । মারধর এবং বাড়িতে গুলিও চালান তারা । এরপরই গোটা বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ।

এবিষয়ে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সংবাদ মাধ্যমে বলেন, এরকম ঘটনার কথা তাঁর কানে এসেছে, যারা এর সঙ্গে জড়িত তাঁর দুষ্কৃতী । দলের নেত্রী এদের প্রশ্রয় দেন না । তাপস চ্যাটার্জী বলেছেন, কেউ আমার নাম নিয়ে ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে । পুলিশ গোটা বিষয়ের তদন্ত করছে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!