Advertisement
  • ভা | ই | রা | ল
  • নভেম্বর ২০, ২০২১

মুদিখানার সামগ্রী কিনতেও পাড়ি দেন দু’দিনের পথ! কানাডার মহিলার জীবনসংগ্রামে অবাক গোটা দুনিয়া

মুদিখানার সামগ্রী কিনতেও পাড়ি দেন দু’দিনের পথ! কানাডার মহিলার জীবনসংগ্রামে অবাক গোটা দুনিয়া

কানাডার নিউট্রিশন কোচ সিনিড মেডার  গ্রসারি আইটেম কেনার জন্য ৭-৮ সপ্তাহ পর পরই পাড়ি দেন ৫৪৪ কিমি দূরের গ্রসারি শপে। কারণ তিনি যেখানে থাকেন সেই ইউকন থেকে সবচেয়ে কাছের গ্রসারি শপের দূরত্ব ৫৪৪ কিমি। সিনিড মেডার টিকটক ভিডিও পরিচিত মুখ।  বিভিন্ন সময় পুষ্টি সংক্রান্ত নানা পোস্ট করে থাকেন তিনি। তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও  ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে গ্রসারি আইটেম কেনার জন্য তাঁকে কী ভাবে ২ দিন একটানা গাড়ি চালিয়ে ভয়ঙ্কর পরিবেশ ও পথের মোকাবিলা করতে হয়।

কানাডার ইউকনের জনসংখ্যা খুবই কম। আশেপাশে দূর-দূরান্ত পর্যন্ত কোনও দোকান-পাট নেই। স্থানীয়দের তাই দৈনন্দিন প্রয়াজনীয় সামগ্রী কিনতে পারি দিতে হয় দুদিনে পথ। এর ফলে মেডারের প্রতি ৭-৮ সপ্তাহ অন্তর অন্তর সেই দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছতে হয় গ্রসারি শপে। এই যাত্রাপথের পুরো অংশ জুড়েই ফোনের কোনও সার্ভিস পাওয়া যায় না। এছাড়াও বিভিন্ন ধরনের আবহাওয়া এই পথকে আরও বিপজ্জনক করে তোলে। বিশেষ করে শীতকালের সময় এই যাত্রাপথের অবস্থা খুবই ভয়ঙ্কর। কিন্তু বেঁচে থাকার রসদ জোগাড় করার জন্য সিনিড মেডারকে এই যাত্রাপথ অতিক্রম করতেই হয়।

সিনিড মেডার জানিয়েছেন যে তিনি সব সময় ক্যান অর্থাৎ বোতলজাত এবং ফ্রোজেন ফুডই বেশি করে ক্রয় করেন। এর কারণ হল তিনি যেখানে থাকেন সেই ওয়েদারে ফল, শাকসবজির মতো ফ্রেশ ফুড বেশি দিন ভালো থাকে না। এর জন্য তাঁকে বাধ্য হয়েই সেই সকল খাবার কিনতে হয় যেগুলো সেই ওয়েদারে ভালো রাখা যায়। সিনিড ফেডার প্রথম যে ভিডিও পোস্ট করেছিল, সেখানে দেখা গিয়েছে যে তিনি কী ভাবে গ্রসারি হলে আইসোলেটেড অবস্থায় ছিলেন। ৭ থেকে ৮ সপ্তাহ পর তিনি যখন গ্রসারি শপে আসেন কেনাকাটা করতে, তখন একবারেই প্রায় ১,০০০ ডলারের গ্রসারি কেনাকাটা করেন। এর কারণ হল সেই সব জিনিস দিয়ে যতটা সম্ভব বেশি সময় কাটাতে হবে।

কানাডার ইউকনের সিনিড মেডারের এই সাহসী কার্যকলাপের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ৫৪৪ কিমি দূরে গ্রসারি শপে যাওয়ার রাস্তা যে কতটা ভয়াবহ এবং বিপদসঙ্কুল তা সেই ভিডিওতেই ফুটে উঠেছে। সেই রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে এবং অন্য কোনও বিপদ হলে কাউকে খবর দেওয়ার কোনও ব্যবস্থা নেই। কারণ পুরো রাস্তা জুড়েই ফোনের কোনও কানেকশন থাকে না।


  • Tags:
Advertisement
error: Content is protected !!