Advertisement
  • বৈষয়িক
  • জুলাই ১৯, ২০২৩

পাসপোর্ট সূচকে ৮০-তে ভারত। শীর্ষে সিঙ্গাপুর

আরম্ভ ওয়েব ডেস্ক
পাসপোর্ট সূচকে ৮০-তে ভারত। শীর্ষে সিঙ্গাপুর

শুধুমাত্র ভারতীয় পাসপোর্টের ভিত্তিতে বিদেশে যাওয়ার তালিকায় ৮০ নম্বরে উঠে এল ভারত। এ মুহুর্তে একজন ভারতীয় নাগরিক ৫৭ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে। শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর যাদের পাসপোর্ট ১৯২ টি দেশে যাওয়ার অনুমতি দেয়।

সম্প্রতি, হেনলি পাসপোর্ট ইনডেক্স একটি তালিকা প্রকাশ করেছে। যাতে জাপানকে টপকে শীর্ষস্থান অধিকার করেছে সিঙ্গাপুর। দীর্ঘ পাঁচ বছর একটানা সেরার আসনে অবস্থান করছিল কিশিও ফুমিদার দেশ। আমেরিকা এক্ষেত্রে একদশক আগে সবার ওপরে থাকলেও বর্তমানে তার স্থান আটে। ব্রিটেন রয়েছে চারে। আফগানিস্থানের স্থান সবার নিচে রয়েছে। যার পাসপোর্ট ব্যবহার করে ২৭ দেশে ভ্রমণ করা যায়। থাইল্যাণ্ড, রোয়াণ্ডা, শ্রীলঙ্কার মতো বেশ কয়েকটি দেশ রয়েছে যাদের  ১৭৭ টি দেশে যেতে ভিসার প্রয়োজন হয়।

হেনলি পাসপোর্ট ইনডেক্স -এর মূল প্রতিষ্ঠাতা ড. ক্রিষ্টিয়ান এইচ কেইলিন । যারা সারা বছর ধরে বিশ্বের ১৯৯ টিদ এশের পাসপোর্ট সংগ্রহ করে এই তালিকা প্রস্তুত করেছে। তথ্য সরবরাহের দায়িত্ব পালন করেছে আন্তর্জাতিক বিমান পরিবহন কর্তৃপক্ষ।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!