- বি। দে । শ
- জুন ২১, ২০২৪
সর্বকনিষ্ঠ স্নাতক ! সুবর্ণ মেধায় হতবাক বিশ্ব
বিশ্বের সর্বকনিষ্ঠ ‘স্নাতক’ বাঙালি কিশোর সুবর্ণ বারি। বয়স ১২। সর্বকনিষ্ঠ অধ্যাপকের তকমা তার কাছে আগেই ছিল। এবার হাই স্কুল পাশ করে দৃষ্টান্ত গড়বে এই ‘বিস্ময় বালক’।শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। কারণ সে অন্য সমবয়সী শিক্ষার্থীদের থেকে একেবারে আলাদা। যে কোনও কঠিন থেকে কঠিনতম অংকের সমাধান করতে সে সিদ্ধহস্ত ।ইতিমধ্যে গ্রন্থিত হয়েছে তার লেখা।
সুবর্ণের জন্ম বাংলাদেশে হলেও, নিউ ইয়র্কের নাসাল কাউন্টিতে মা বাবার সঙ্গে থাকে। গত ২৬ জুন হাইস্কুল গ্র্যাজুয়েটের ডিগ্রি হাতে পেলেও সে ইতিমধ্যে কলেজে ভর্তির ডাক পেয়ে গিয়েছে।আগামীর লক্ষ্য কী, এ প্রসঙ্গে বিস্ময় বাঙালি কিশোর জানিয়েছে, সে অধ্যাপক হতে চায়। বলেছে,’আমি বিশ্বের সবাইকে গণিত ও বিজ্ঞান বুঝতে সাহায্য করতে চাই ।’
মাত্র ছ মাস বয়সে তার বিরল প্রতিভার পরিচয় মেলে। কঠিন ধাঁ ধাঁ প্রকাশের কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসতেই পরিচিতি বাড়তে থাকে তার।২০১৬ সালে নিউ ইয়র্কের সিটি কলেজের অধ্যাপক লিসা কোইকো গণিত ও বিজ্ঞানে তার মেধার জন্য তাকে ‘এ যুগের আইনস্টাইন’ বলে আখায়্যিত করেন। বারাক ওবামাও তার মেধাকে পুরস্কৃত করেছে। ২০২০ সালে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর কাছ থেকে ‘গ্লোবাল চাইল্ড প্রডিজি’ পুরস্কার পায় সে। মাত্র আট বছর বয়সে, মুম্বই বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেয় । তাকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রও।
❤ Support Us






