Advertisement
  • বৈষয়িক
  • জুলাই ২০, ২০২৪

স্থায়ী আমানতে প্রবীণদের জন্য বিশেষ সুযোগ ব্যাঙ্ক অফ বরোদায়, সুদের হার বৃদ্ধি আরো দুই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে

আরম্ভ ওয়েব ডেস্ক
স্থায়ী আমানতে প্রবীণদের জন্য বিশেষ সুযোগ ব্যাঙ্ক অফ বরোদায়, সুদের হার বৃদ্ধি আরো দুই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে

ফুটবলের ময়দানে যেমন গোল রক্ষককে ‘দ্য লাস্ট ডিফেন্স’ বলা হয়, তেমনই ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত একজন সাধারণ মানুষের জীবনে শেষ নির্ভরযোগ্য সঞ্চয় । নতুন কোনও উদ্যোগ হোক বা সামাজিক অনুষ্ঠান, বা যে কোনও পরিস্থিতিতে স্থায়ী আমানত মানুষের শেষ অবলম্বন। সে কথা মাথায় রেখে ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এসেছে ‘মনসুন ধামাকা ডিপোজিট স্কিম।’ এই স্কিমের অধীনে গ্রাহক ৩৩৩ দিন ও ৩৯৯ দিন এই দুই মেয়াদে টাকা গচ্ছিত রাখতে পারবেন। ৩৩৩ দিনের মেয়াদে সুদের হার ৭.১৫ শতাংশ।অপরদিকে ৩৯৯ মেয়াদে সুদের হার ৭.২৫ শতাংশ। ৩ কোটি টাকার নিচের আমানতের ওপর এই দুই মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন সাধারণ নাগরিকেরা।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে দুই মেয়াদে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ দেবে ব্যাঙ্ক অফ বরোদা। সেক্ষেত্রে ৩৯৯ দিনের মেয়াদে ৭.৭৫ শতাংশ সুদ পাবেন তাঁরা। ৩৩৩ দিনের মেয়াদে সুদ পাবেন ৭.৬৫ শতাংশ। আমানতের পরিমাণ যদি ১কোটি থেকে ৩ কোটি টাকা হয়, সেক্ষেত্রে ৩৯৯ দিনের মেয়াদে সুদ মিলবে ৭.৯০ শতাংশ। বর্তমানে ১ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষরা ৭.১ শতাংশ সুদ পান। ২৭০ দিন থেকে ১ বছরের মেয়াদে স্থায়ী আমানতে সুদ মেলে ৬.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ। সেখানে এবার থেকে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬০ শতাংশ সুদ।চলতি বছরে ১৫ জুলাই থেকে এই নিয়ম কার্যকর করেছে তারা।

উল্লেখ্য , দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘অমৃত বৃষ্টি’ নামে একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এই স্কিমে ৪৪৪ দিনের মেয়াদে পাওয়া যাবে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ। দেশের বৃহত্তম ব্যাঙ্কের থেকেও ব্যাঙ্ক অফ বরোদা এবার স্থায়ী আমানতের ক্ষেত্রে তাদের সুদের হার অনেকটাই বাড়িয়ে দিল।

ইতিমধ্যে এই আবহে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র চারটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। ২০০ দিনের মেয়াদে সুদের হার ৬.৯ শতাংশ, ৪০০ দিনের মেয়াদে ৭.১ শতাংশ, ৬৬৬ দিনের স্থায়ী আমানতে ৭.১৫ শতাংশ ও ৭৭৭ দিনের মেয়াদে মিলবে ৭.২৫ শতাংশ সুদ।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!