Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২০, ২০২৫

শুষ্ক বিহারে বিষ-মদের রমরমা। এপর্যন্ত মৃত্যু ৭ জনের, বিষক্রিয়ায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধির আশঙ্কা।বিরোধী নিশানায় কোনঠাসা নীতীশ কুমার

মদ নিষিদ্ধ রাজ্য অথচ বিষ-মদের রমরমা। ফের বিষ-মদ খেয়ে ৭ জনের মৃত্যু হলো বিহারে

আরম্ভ ওয়েব ডেস্ক
শুষ্ক বিহারে বিষ-মদের রমরমা। এপর্যন্ত মৃত্যু ৭ জনের, বিষক্রিয়ায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধির আশঙ্কা।বিরোধী নিশানায় কোনঠাসা নীতীশ কুমার

বিহারের পশ্চিম চম্পারণ জেলায় বিষাক্ত মদ পান করে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। চারদিন আগে মৃত্যুর ঘটনা ঘটলেও রবিবার বিষয়টি সামনে আসে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলি ইতিমধ্যে দাহ করা হয়েছে, তার ফলে কী কারণে মৃত্যু হলো তা নিশ্চিত করা কঠিন হচ্ছে। যদিও পরিবারগুলি মৃত্যুর জন্য বিষাক্ত মদকেই দায়ী করেছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বিষমদের জেরে এই মৃত্যু নাকি ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

চম্পারণ জেলার পুলিশ সুপার শৌর্য সুমন জানিয়েছেন, ‘পশ্চিম চম্পারণের লাউরিয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গত ১৫ জানুয়ারি সেখানে বিষমদের কারণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলেও রবিবার আমরা বিষয়টি জানতে পারি। এরপর একে একে আরো ৬ জনের মৃত্যু হয় ওই এলাকায়। ‘ তবে সকলেরই বিষমদ পানে মৃত্যু ঘটেছে কি না তা নিশ্চিত ভাবে বলতে পারেননি তিনি।  ‘মৃতদেহগুলি ইতিমধ্যে দাহ করা হয়েছে, তার ফলে কী কারণে মৃত্যু হলো তা নিশ্চিত করা কঠিন হচ্ছে’ বলে জানিয়েছেন তিনি।  মৃত্যুর কারণ জানতে আমরা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে পশ্চিম চম্পারণের ডিডিসি সুমিত কুমার বলেন, কেন একই সময়ে এত জন মানুষের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। যদি মৃত্যুগুলির কারণ বিষমদ হয়, তাহলে যে বা যারা এই বিষমদের চোরাকারবার করছে তাঁদের কাউকে রেহাত করা হবে না, বলে হুঁশিয়ারি দিয়েছেন।

চম্পারণের ঘটনায় নীতীশের বিরুদ্ধে তোপ দেগেছেন আরডেজির নয়া প্রধান তেজস্বী যাদব। তিনি বলেছেন, এই মৃত্যুগুলি গণহত্যার সামিল। মদ নিষেধাজ্ঞা আরোপ করতে বিহারের বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ।’ এই ঘটনার দায় বিহারের মুখ্যমন্ত্রীর উপরেই চাপিয়েছেন তিনি।

২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করে নীতীশ কুমারের সরকার। অথচ বারবার বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর খবর সামনে এসেছে। গত বছরে অক্টোবর মাসে বিহারের সিওয়ান এবং সারণ জেলায় বিষমদের কারণে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়।  মদের চোরাচালান আটকাটে ও দিশি মদের বেআইনি ভাটি ভাঙতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশে সসময় বিশেষ তদন্দ দল গঠিত হয়েছিল। সেই ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপরেও থামেনি চোলাই মদের কারবার। এই মদ খেয়েই প্রতিবছর বিহারে প্রচুর মানুষ মারা যান। চোলাই বন্ধ করতে সরকারের নানান পদক্ষেপ, সতর্কবার্তা ব্যর্থ হয়েছে। বিরোধিদের অভিযোগ সরকারি নিষেধাজ্ঞার কারণে দিশি বিরাট বাজার তৈরি হয়েছে পুরো বিহারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!