Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের নিরপেক্ষতা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সভার মঞ্চ থেকে, নতুন নির্বাচন কমিশনারের সঙ্গে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন। এই মন্তব্যে কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

২০২৬এ এরাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের কর্মী সমাবেশে, ভোটর তালিকায় গরমিলের অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বহিরাগত ভুতুড়ে ভোটার আটকাতে জেলায় জেলায় কোর কমিটিও গঠন করেন তিনি। এরপরই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন মদতে তালিকায় গড়মিল করার চেষ্টা চালাচ্ছে তারা। এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী ।

বৃহস্পতিবারের সভায় মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘ আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি । কিন্তু নির্বাচন কমিশনের পদে কাকে বসিয়েছে জানেন ? টোটালটাই বিজেপির লোক ।’ সেই মন্তব্যের প্রেক্ষিতেই, কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা বন্দোপাধ্যায় নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়ার পুরোটা জানেন। জনগণের মধ্যে কমিশন সম্পর্কে ভুল ধারনা তৈরি করে তাদের ভাবমূর্তি কুলষিত করতে চাইছেন।

শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন যে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতেই নির্বাচন কমিশনের মুখ্য পদে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি । এপ্রসঙ্গে চিঠিতে তিনি লিখেছেন, ২০২৩ সালের নতুন আইন অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ হয়েছে । এই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলের মতামত নেওয়া হয় । আগের নিয়ম অনুসারে নির্বাচন কমিশনের বয়োজ্যেষ্ঠই এই পদে মনোনয়ন পেতেন । সেই অনুযায়ীও জ্ঞানেশ কুমারই ওই পদের যোগ্য অধিকারী ।

পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা চিঠিতে আরো অভিযোগ করে লিখেছেন, মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হতে গেলে, কোনো কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে কাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ । কিন্তু মমতা বন্দোপাধ্যায় সেই বিষয়টি নাকি সুকৌশলে এড়িয়ে গিয়ে, গুজরাটে সেচ দফতরের সচিব হিসেবে জ্ঞানেশ কুমারের কাজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ করেছেন । এনিয়ে তৃণমূল নেত্রীর বক্তৃতার ভিডিয়োও চিঠির সঙ্গে নির্বাচন কমিশনের সদরদফতরে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!