Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৯, ২০২৬

ফের জটিলতা! এসএসসি নিয়োগে আপাতত বয়সে ছাড় নয়, হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের জটিলতা! এসএসসি নিয়োগে আপাতত বয়সে ছাড় নয়, হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাই কোর্টের দেওয়া নির্দেশে রাশ টানল সুপ্রিম কোর্ট। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ যে নির্দেশে কিছু প্রার্থীর জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করার সুযোগ করে দিয়েছিলসোমবার তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। ফলে নতুন নিয়োগপ্রক্রিয়ায় ওই বয়সছাড় এখনই কার্যকর হচ্ছে না।

সোমবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মামলার সব পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। তার আগে সংশ্লিষ্ট সকল পক্ষকে হলফনামা জমা দিতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় শীর্ষ আদালত। ওই রায়ে আদালত স্পষ্ট করেছিলযাঁরা দুর্নীতিতে যুক্ত বা দাগি’ নন— অর্থাৎ আনটেন্টেড’, তাঁরা নতুন করে শুরু হওয়া নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এমনকি বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেলেও তাঁদের ক্ষেত্রে বয়সছাড় প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছিল।

সুপ্রিম নির্দেশের ব্যাখ্যা জানতে চেয়ে কয়েক জন চাকরিপ্রার্থী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁরা ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেননি, তাঁদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও ওঠেনি। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করার আবেদন জানান। গত ১২ ডিসেম্বর সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ মন্তব্য করেনএসএসসি এখনো পর্যন্ত দুর্নীতিতে যুক্ত প্রার্থীদের কোনও পূর্ণাঙ্গ বা চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। ফলে যাঁদের নাম তথাকথিত দাগি’ বা টেন্টেড’ তালিকায় নেইতাঁদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের আগের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাঁদের কাউকে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না বলেও নির্দেশ দেয় হাই কোর্ট। সে নির্দেশের ফলে নতুন প্রার্থী হিসাবেও অনেকে বয়সছাড়ের সুবিধা পেতে শুরু করেন।

কিন্তু হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। সোমবার সে মামলার শুনানিতে শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ জারি করল। ফলে নতুন প্রার্থীদের বয়সছাড়ের বিষয়টি এখনই কার্যকর থাকছে না। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ীযাঁরা দুর্নীতিতে যুক্ত বলে চিহ্নিততাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এবং এত দিন পাওয়া বেতনও ফেরত দিতে হবে। অন্য দিকেযাঁদের নাম দাগি তালিকায় নেইতাঁরা নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। তবে নতুন প্রার্থী হিসেবে যাঁরা আগে কখনও এসএসসি পরীক্ষায় বসেননিতাঁদের ক্ষেত্রে বয়সছাড় দেওয়া যাবে কি নাসে প্রশ্নেই তৈরি হয়েছে এই আইনি জট। দুশ্চিন্তায় পড়েছেন বহু চাকরিপ্রার্থী। যাঁরা বয়সসীমা অতিক্রম করে ফেলেছেনতাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় আদৌ সুযোগ পাবেন কি নাসেসব প্রশ্নের উত্তর আপাতত অধরা। শিক্ষা মহলের একাংশের মতে, ‘দাগি’ ও আনটেন্টেড’ প্রার্থীদের তালিকা স্পষ্ট না হওয়া পর্যন্ত এরকম বিতর্ক চলতেই থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!