Advertisement
  • প্রচ্ছদ রচনা বৈষয়িক
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

বয়ন ও পলিমার শিল্পে বাংলায় নয়া বিনিয়োগ। স্পেনে টেম্পো গ্রুপের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
বয়ন ও পলিমার শিল্পে বাংলায় নয়া বিনিয়োগ। স্পেনে টেম্পো গ্রুপের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

স্পেন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে রাজ্যে বয়ন শিল্পের উন্নয়নের জন্য সেখানকার টেম্পো গ্রুপ ইন্ডিটেক্স (জারা),বস্ত্র শিল্পের একটি প্রধান বড়ো অংশীদার,তাদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে জানিয়েছেন। তিনি লিখেছেন, “একটি উত্তেজনাপূর্ণ দিগন্ত” এর ফলে উন্মোচিত হতে করেছে বাংলার বয়ন শিল্পে। এই সংস্থাটি বাংলায় তাদের উৎপাদনের ভাবনার কথা জানিয়েছে।” পাশাপাশি তিনি লিখেছেন, “এই সংস্থাটি পশ্চিমবঙ্গে উৎপাদন প্রক্রিয়া শুরু করার জন্য ব্যক্তিগত সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব করছে, ২০২৩ সালের ক্রিসমাসের আগে তারা উৎপাদন শুরু করবে।”

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, “২০১৯ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট চলাকালীন, “ডাউনস্ট্রিম পলিমার অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রি” শিরোনামের একটি সেগমেন্ট আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে কাজ করার ভাবনা চিন্তা করেছিল।

এই মেগা প্রকল্পের সুবিধার্থে, আমরা টেম্পে এবং তাদের অংশীদারদের একটি পলিমার কারখানার জন্য সরকারের আমাদের পক্ষ থেকে সমস্ত সহায়তা সহ একটি উপযুক্ত স্থানে প্রায় ১০০ একর জমি সুবিধাজনক বা ছাড়ে দেওয়ার জন্য আলোচনা করছি। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধি, স্থায়িত্ব এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে।”


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!