- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৬, ২০২৫
মুখ্যমন্ত্রী-রাজ্যপাল মুখোমুখি আড্ডায় নিস্পত্তি হোক মামলার, রায় হাইকোর্টের
আইনের দরবারের লড়াই মিটুক মুখোমুখি আলোচনায়, নিদান কলকাতা হাইকোর্টের ।
রাজ্যের প্রশাসনিক প্রধান সহ কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এরাজ্যের সাংবিধানিক প্রধান । তারই নিস্পত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বলেন, রাজ্যের দুই প্রধান আদালতে লড়াই করছেন, এটা প্রীতিকর নয় । আদালতের বাইরে, উভয়কেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন বিচারপতি ।
রাজভবনে এক মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ওঠে । সেই বিতর্কে রাজ্যের শাসকদলের নেতারা রাজভবনের কোনো অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন । দুইপক্ষই জড়িয়ে যান বাকবিতন্ডায় ।
২০২৪ এ রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচন হয় । সেখানে তৃণমূলের দুই বিজিত প্রার্থীর শপথগ্রহণ ঘিরে চরমে ওঠে রাজভবন এবং বিধানসভার দ্বন্দ্ব । সেই আবহেই মুখমন্ত্রী সহ তৃণমূলের চার নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল । আদালতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয় প্রথমে। পরে সেটি বিচারপতি কৃষ্ণা রাও এর এজলাসে পাঠিয়ে দেওয়া হয় । সম্প্রতি রাজভবনের তরফে সেই মামলায় আদালতে একটি হলফনামাও পেশ করা হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তরফে মামলায় আইনজীবিরও পরিবর্তন করা হয়।
বুধাবার সেই মামলাতেই হাইকোর্টে বিচারপতি, দুপক্ষকে আদালতের বাইরে বসে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন ।
❤ Support Us







