Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১১, ২০২২

অসমে অভিষেক । কামাক্ষায় পূজো সেরেই রাজ্য দপ্তরের উদ্বোধন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
অসমে অভিষেক । কামাক্ষায় পূজো সেরেই রাজ্য দপ্তরের উদ্বোধন ।

আজ অসম যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা । গুয়াহাটিতে তাঁর একাধিক কর্মসূচি আছে । প্রথমে কামাক্ষা মন্দিরে পুজো দেবেন । ওখান থেকে সোজা চলে যাবেন দলের রাজ্য দপ্তরের উদ্বোধনে । বৈঠক করবেন স্থানীয় নেতাদের সঙ্গে ।উত্তর-পূর্ব ভারতে প্রধান রাজ্য অসমে সরাসরি প্রভাব বৃদ্ধির কাজ শুরু করল তূণমূল । কমগ্রেস ছেড়ে অনেক নেতাই ঘাসফুলে যোগ দেবেন বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে ১৭ এপ্রিল, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছে । কংগ্রেসিদের তৃণমূল সংযোগ ক্রমাগত বাড়ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরাক কন্যা সুস্মিতা দেব।

 

গৌহাটি বিমানবন্দরে অভিষেক বন্দোপাধ্যায়

আগামী বছর আসামে পঞ্চায়েত ভোট। তৃণমূল এই ভোটে যোগ দেবে। আগামী লোকসভা নির্বাচণেও তারা প্রার্থী দেবেন। প্রাদেশিক নেতৃত্বে থাকবেন রিপুন আর সুস্মিতা । এনআরসি ইসুতে আসাম যখন উত্তপ্ত হয়ে ওঠে তখন তৃণমূল নেত্রী দলের প্রতিনিধি দের অসমে পাঠিয়েছিলেন । তাঁরা বাঁধার সম্মুখীন হন । কিন্তু তৃণমূল পিছিয়ে আসেনি। দলকে সম্প্রসারিত করার চেষ্টা অব্যাহত রাখে। শুধু মনিপুর কিংবা অসমে নয়, মেঘালয়েও তৃণমূলের সংগঠন বাড়ানোর কর্মসূচি জোর কদমে চলছে । নিম্নও দক্ষিণ আসামে তাঁদের প্রভাব আরও বাড়বে । গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কংগ্রেসের নেই। বামপ্রন্থীদেরও নেই । প্রায় ৩৪ শতাংশ মুসলিমও ক্রিস্টানরা বিজেপির উপর অসন্তুষ্ট । গেরুয়া শিবিরের সঙ্গে তাঁদের দূরত্ব ক্রমশ বাড়ছে । এই শূন্যতা পূরণে তূণমূলই প্রধান ভরসা। আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে কংগ্রেসর ক্ষমতা আরও কমবে । বদরুদ্দিন আজমহলের এআইইউডিএফ কোন দিকে যায় সেটা আরেক বড়ো প্রশ্ন । সুযোগ সন্ধানী দল । তলে তলে তাঁরা কংগ্রেস শূন্য অসম ‘দাবি’ করছে।

তৃণমূলের বক্তব্য, অসমে দলের সংগঠন বিস্তারের কাজ মেঘালয়ের পাশাপাশি হলে তার প্রভাব পরস্পরের উপর পড়বেই। অন্যদিকে, মুকুল সাংমার নেতৃত্বে মেঘালয়ের নেতারা মঙ্গলবার কলকাতায় আসেন অভিষেকের সঙ্গে বৈঠক করতে। ফলে অসম সফরের আগে এই বৈঠকও গুরুত্বপূর্ণ।


❤ Support Us
error: Content is protected !!