Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২২, ২০২৫

জমি জবর দখলের প্রতিবাদ, আক্রান্ত শাসক দলের যুব নেতা ও তার পরিবার

আরম্ভ ওয়েব ডেস্ক
জমি জবর দখলের প্রতিবাদ, আক্রান্ত শাসক দলের যুব নেতা ও তার পরিবার

জমি দখলের প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূলের যুব নেতা ও তার পরিবার। দুস্কৃতীর হামলায় জখম যুব তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লা সহ তাঁর মা, স্ত্রী, পুত্র হাসপাতালে ভর্তি। উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ ব্লকের শাঁকচুড়া–‌বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি গ্রামের ঘটনা। আক্রান্ত আব্দুল কাদের মোল্লার অভিযোগ, কিছুদিন আগে বাঁশঝা‌‌‌ড়ি এলাকায় একটি জমি কয়েকজন জোর করে দখল করতে চাইছিল। তৃণমূল যুব নেতা আব্দুল কাদের মোল্লা স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নিয়ে তার প্রতিবাদ করেন । জমি মাফিদের জমি দখলে বাধা দেন কাদের। এই ঘটনায় দুস্কৃতীদের রোষের মধ্যে পড়েন তিনি।

বৃহস্পতিবার গভীর রাতে ১০–‌১২ জনের দুষ্কৃতী দল আব্দুল কাদের মোল্লার বাড়িতে হামলা করে। দরজা ভেঙে তারা ঘরে ঢুকে আব্দুল কাদের মোল্লাকে টানতে টানতে বার করে এনে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দুস্কৃতীদের বাধা দিতে গিয়ে কাদের মা , স্ত্রীকেও কোপায় দুস্কৃতীরা। রেহাই পায়নি ৬ বছরের ছেলেও। তাকেও মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কাদের মোল্লাকে কোপায় । চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা শূন্যে গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। দুস্কৃতীদের গুলির সামনে স্থানীয় মানুষ তাদের সামনে যেতে পারেনি। আব্দুল কাদের সহ তার মা, স্ত্রী , পুত্রকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।‌ বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি হাসপাতালে দলের যুব কর্মীকে দেখতে যান। তিনি বলেন, আমরা পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!