Advertisement
  • বৈষয়িক
  • জুলাই ২৫, ২০২৩

নীল পাখিকে বিদায় জানিয়ে নতুন প্রতীকে পরিচিত হবে টুইটার। বিশেষজ্ঞদের আশঙ্কা, মাস্ক সিদ্ধান্তে কমতে পারে বাজার দর

আরম্ভ ওয়েব ডেস্ক
নীল পাখিকে বিদায় জানিয়ে নতুন প্রতীকে পরিচিত হবে টুইটার। বিশেষজ্ঞদের আশঙ্কা, মাস্ক সিদ্ধান্তে কমতে পারে বাজার দর

আকাশি নীল রঙা পাখিকে বিদায় দিল টুইটার। পরিবর্তে নতুন প্রতীক ‘X’ – নামেই ব্যবহারকারীদের কাছে পরিচিত হবে সে। রবিবার একথা ঘোষণা করেছেন সংস্থার অন্যতম কর্ণধার এলন মাস্ক। সোমবারের মধ্যেই নতুন কলেবরে উপস্থিত হয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটি। গত বছর অক্টোবরে ৪৪০০ কোটি টাকা দিয়ে টুইটারের মালিকা হয়েছিলেন । ১ বছর অতিক্রম হওয়ার আগেই তার ভোল পালটে দিলেন তিনি।

দীর্ঘ ১৭ বছর টুইটারের যে পরিচিতি তৈরি হয়েছিল, এবার থেকে এক ভিন্ন রুপে নেট দুনিয়ায় ধরা দেবে সে। ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের আশঙ্কা এতে হয়তো নিজের বাজার হারাবে সে। তবে, নব আঙ্গিকে আসা টুইটারকে নিয়ে জনমানসে তীব্র উৎসাহের সঞ্চার হয়েছে। এক্ষেত্রে বলা দরকার, নতুন যে প্রতীক ব্যবহার করা হয়েছে, তা ব্যবহারকারীদের মধ্যে থেকেই উঠে এসেছে। সংস্থা সূত্রে জানা গেছে, এক তরুণ উপভোক্তা লোগোর যে ডিজাইন দিয়েছিলেন তাঁর ভিত্তিতেই জনপ্রিয় মাইক্রোব্লিগিং সাইটটি সাজানো হয়েছে। এ ব্যাপারে রবিবারই টুইট বার্তায় নেট পাড়ার বাসিন্দাদের জানিয়েছিলেন মাস্ক। সোমবারের মধ্যেই পেলেন নতুন প্রতীককে।

পুরনো লোগোকে বিদায় জানানোয় যারা দীর্ঘদিন টুইটাই ব্যবহার করেছেন তাঁদের অনেকেই রুষ্ট। কেউ কেউ সরাসরি সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন। তবে সেসব কিছুকে পাত্তা দিতে নারাজ এলন। টুইটার অধিগ্রহণ করার পর থেকেই তাঁর একের পর এক সিদ্ধান্ত রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। প্রথমে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন সংস্থার অর্ধেক কর্মীকে। তার পর তাঁর ঘোষণা ছিল, টুইটার ব্লু টিক ব্যবহার করলে ব্যবহারকারীকে মাসে ৮ ইউএস ডলার দিতে হবে। নভেম্বরে প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের উপর থেকে ব্যান তুলে নেন তিনি। এছাড়া টুইটার নিয়ে তাঁর একের পর এক পদক্ষেপে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মাস্ক যে কতটা অদম্য, কতটা বেপরোয়া তাঁর সাম্প্রতিকতম  উদাহরণ হল  তাঁর নতুন   সংস্থা  স্পেস এক্স কর্তৃক নতুন মহাকাশযান   মহাকাশে পাঠানো। যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে গিয়ে  অন্যতম বায়ুমণ্ডলীয় স্তরে ছিদ্র তৈরি করেছে। যার নিন্দা জানিয়েছেন, পরিবেশ প্রেমীরা।  ১৯ জুলাই উৎক্ষিপ্ত হয়েছিল রকেটটি।

টুইটার এখন আর স্বাধীন সংস্থা নয়। মাস্ক সম্প্রতি এক্স কর্প নামে একটি সংস্থা তৈরি করে তার মধ্যে এটিকে মিশিয়ে দিয়েছেন। যা তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে ‘এক্স’ পোস্ট করার পর প্রকাশ্যে এসেছিল। এবছরের এপ্রিলে টুইটারের নয়া সিইও হিসেবে লিন্ডা ইয়াকারিনোকে নিযুক্ত করেছিলেন তিনি।
টুইটার কেনার পর থেকেই এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটিকে সুপার অ্যাপে রূপান্তরিত করার চেষ্টা করেছেন মাস্ক। বিশেষজ্ঞ মহলের মতে, টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা তারই অঙ্গ।  এখনো পর্যন্ত যা জানা গেছে, মুভি, টিভি, মিউজিক সমস্ত কিছুর লিঙ্ক এখানে পাওয়া যাবে,  শেয়ার করার ব্যবস্থাও রাখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!