- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৮, ২০২২
আজ মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি পদের জন্য অন্তবর্তী নির্বাচন
আজ রাতেই (মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সকালে) আমেরিকার ৩০ রাজ্যে আগামী রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মনোনীত করতে অন্তবর্তী ভোট অনুষ্ঠিত হবে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তাঁকেই নির্বাচন করবেন রিপাবলিকান দলের সদস্যরা। তিনিও প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত। ছোটাছুটি, ভোটসভা করেছেন ট্রাম্প। বাকপটু রাজনীতিক। অর্থশক্তিতেও বলবান। প্রেসিডেন্ট জো বইডেনের ডেমোক্রেটিক দল প্রচারে খুব একটা মুখর নয়।বাইডেনের জনপ্রিয়তা কমেছে। মূল্যবৃদ্ধি, মন্দা, তরুণদের কর্মহীনতা তাঁর উদ্বেগ বাড়িয়ে তুলেছে। দ্বিতীয়বারের জন্য তিনি ভোটে লড়বেন বলে মনে হয় না। ট্রাম্প অন্তবর্তী নির্বাচন জিতে গেলেও বিস্মিত হওয়ার কারন নেই।
মার্কিন গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা এবং কিছুটা জটিল। বেশ কয়েকটি স্তর পেরিয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নির্বাচনের ময়দানে তাঁর উপস্তিতি জাহির করতে হয়।
❤ Support Us






