Advertisement
  • দে । শ
  • মার্চ ১০, ২০২৫

উত্তর ২৪ পরগনার গ্রামে বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর ২৪ পরগনার গ্রামে বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা

পরিবেশের দূষণ কমাতে এবার বর্জ্য প্লাস্টিক কে রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। পরিবেশ বান্ধব হবে রাস্তা। বর্জ্য প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করে রাস্তা নির্মান ও মেরামত সহজ এবং ভালভাবে সম্ভব হবে। গবেষাণায় উত্তীর্ণ হয়েছে এই নতুন প্রযুক্তি। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারি–‌হাকিমপুর পঞ্চায়েতের বিথারি বকুলতলা থেকে পবনকাটি, দহরকান্দা হয়ে স্বরূপদহ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার কাজে বিটুমিনের সঙ্গে ব্যবহার হয়েছে প্লাস্টিক বর্জ্য। বিটুমিনের সঙ্গে এই রাস্তার কাজে ২ হাজার ৩০০ কিলো প্লাস্টিক বর্জ্য মেশানো হয়েছে। জেলার ওয়েস্ট প্লাস্টিক ম্যানেজমেন্ট থেকে এই প্রাস্টিক কেনা হয়েছে। বাস্তুকাররা জানান, দেখা গিয়েছে , বিটুমিনের পরিমানের সঙ্গে ৮ শতাংশ প্লাস্টিক বর্জ্যের দানা মিশিয়ে রাস্তার প্রলেপ দেওয়ার কাজে ব্যবহার করলে রাস্তা মজবুত, টেকসই, এবং দীর্ঘস্থায়ী হবে। প্লাস্টিকের অনিয়নিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের ওপর যেমন প্রভাব ফেলছে তাতে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে।

প্লাস্টিকের ব্যবহারে লাগাম টানতে সরকার, পঞ্চায়েত, পুরসভা, স্বেচ্ছাসেবী সংস্থা নানা ভাবে চেষ্টা করছে। সরকারি উদ্যোগে প্রচার চলছে যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমাতে। এই প্রযুক্তি ব্যবহারে জেলা প্রশাসন আশাবাদী। বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার যোগ্য করে তার দানা রাস্তার কাজে ব্যবহার করলে পবিবেশের ভারসাম্য রক্ষার অনেকটা কার্যকরী হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে আমাদের পরিবেশে যত্রতত্র প্লাস্টিক মিশে জমির উর্বরতা শক্তি থেকে রেহাই এবং পরিবেশে কু প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। আন্যান্য জেলাতে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!