- এই মুহূর্তে দে । শ
- মে ২৫, ২০২৬
সরকারি হাসপাতালে দালালচক্র রুখতে রঙভিত্তিক বিশেষ আই-কার্ড, ২৫ মে থেকে শুরু রেজিস্ট্রেশন
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সরকারি হাসপাতালে কর্মরত প্রত্যেককে নির্দিষ্ট রঙের পরিচয়পত্র ব্যবহার করতে হবে। ল্যাবরেটরিতে কর্মরতদের জন্য কমলা রঙের আই-কার্ড, সহকারী অধ্যাপকদের জন্য বেগুনি, প্রশাসনিক কর্মীদের জন্য কালো, নার্সদের জন্য খয়েরি, নিরাপত্তারক্ষীদের জন্য মেরুন এবং হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য সবুজ রঙের আই-কার্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সাফাইকর্মীদের জন্য হলুদ এবং আউটসোর্সিং কর্মীদের জন্য নীল রঙের পরিচয়পত্র চালু করা হচ্ছে।
সরকার স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া হাসপাতালের ভিতরে প্রবেশ করা যাবে না। এর মাধ্যমে বহিরাগত অনুপ্রবেশ ও দালালচক্রের কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেই মনে করছে প্রশাসন। এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল-সহ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে।প্রকল্পটি কার্যকর করতে প্রতিটি হাসপাতালের প্রতিটি ভবনের জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। তাঁর দায়িত্ব থাকবে গোটা প্রকল্পের কাজ সমন্বয় ও তদারকি করা।
❤ Support Us








