- দে । শ
- মে ১৩, ২০২২
কেন হঠাৎ শরদ কন্ঠে পাক জনতার প্রশংসা
পাওয়ারই কি রাষ্ট্রপতিপদের সম্ভাব্য প্রার্থী ?
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি , প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার পুনেতে বলেছেন, পাকিস্তানের সাধারণ মানুষ ভারতের শত্রু নয়, বরং যারা সেনাবাহিনীর সাহায্যে ক্ষমতা চায় তারাই দুই দেশের মধ্যে উত্তেজনার পক্ষে । তাদের সঙ্গে আমাদের কোন ঝামেলা নেই। আমি আশা করি, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সুস্পর্ক গড়ে উঠবে ।
পুনের কোন্ধওয়া এলাকায় একটি ঈদ-মিলন অনুষ্ঠানে তাঁর বক্তব্য তিনি বলেন, বিশ্বে আজ ভিন্ন ধরনের পরিস্থিতি বিরাজ করছে । রাশিয়ার মতো শক্তিশালী দেশ ছোট দেশ ইউক্রেনকে আক্রমণ করছে, শ্রীলঙ্কার তরুণরা রাস্তায় নেমেছে, লড়াই করছে, এবং সেই দেশের নেতারা মাটির নীচে চলে গিয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে বহুবার পাকিস্তান সফরে অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছেন লাহোর, করাচি সব জায়গাতেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যকে ঘিরে জল্পনা উড়ছে, শরদ পাওয়ার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হতে পারেন। শরদের মনোনয়ন এবং রাষ্ট্রপতি পদে তাঁর আসীন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ক্ষমতাসীন দলের প্রার্থীর বাইরে দ্বিতীয় ব্যক্তিত্বের রাষ্ট্রপতি পদে আসীন হবার দৃষ্টান্ত রয়েছে। শ্রমিক নেতা ভি ভি গিরিকে বেছে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সাধারণত শাসকদলের প্রার্থীকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়। ভি ভি গিরির মতো শারদ নির্বাচিত হয়ে এলে বিস্ময়ের কারণ নেই। সবদলে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। বিজেপির সঙ্গে সম্পর্ক অতিশয় তিক্ত নয়। ভোটের আগে, পাক-ভারতের সম্পর্কে প্রশ্ন তুলে সম্ভবত তিনি তাঁর ব্যক্তিত্বের ওজন যাচাই করে নিতে চাইছেন। ইমরান খানের গদিচ্যুতির পর ভারত পাকিস্তানের সম্পর্কের নতুন বিন্যাস অসম্ভব নয়। আমেরিকা শাহবাজ সরকারকে সমর্থন করছে। নরেন্দ্র মোদির সঙ্গে শরিফ পরিবারের হৃদ্যতা সুপ্রতিষ্ঠিত। এসব কারণে মনে হচ্ছে, ভারতে এমন একজন রাষ্ট্রপতি চাইছে, যিনি বিদেশে জনপ্রিয়। দেশের ভেতরেও ওজনদার। অভিজ্ঞতায় সমৃদ্ধ।
❤ Support Us





