Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১২, ২০২৩

গ্লোবাল সামিটে মোদির আহ্বান, সংকট নিরসনে সদস্য দেশগুলোর সমবেত উদ্যোগ জরুরি

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্লোবাল সামিটে মোদির আহ্বান, সংকট নিরসনে সদস্য দেশগুলোর সমবেত উদ্যোগ জরুরি

গ্লোবাল সাউথ সামিটে জ্বালানি, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে নিজের উৎকন্ঠার কথা জানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অতিমারী জনিত পরিস্থিতিতে বিশ্ব যে এক গভীর আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে তা নিয়েও নিজের উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার ভয়েস অব গ্লোবাল সাউথ ভার্চুয়াল সামিটে উদ্বোধনী বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশ্বের বেশ কয়েকটি গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, খাদ্য ও জ্বালানির সঙ্কট, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য ও জ্বালানির সংকট ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য রুশ -ইউক্রেন যুদ্ধকেই দায়ী করেছেন তিনি। কারণ তাঁর ফলে বাজারে খাদ্য সরবরাহের ক্ষেত্রে বড় রকমের সমস্যা সৃষ্টি হয়েছিল। করোনা পরিস্থিতিতে আর্থিক সংকট কতটা ভয়াবহ হয়ে উঠেছিল-তাও বাদ যায়নি তাঁর এদিনের আলোচনায়। এদিনের বৈঠকে তিনি পাকিস্তানের আর্থিক সংকটের ভয়াবহতার কথাও উল্লেখ করেন। খাদ্য পণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধিতে তীব্র সংকটে সে দেশের মানুষজন। এই সমস্যাগুলোর সমাধান গোটা পৃথিবীর কাছেই এক বড় চ্যালেঞ্জ। কবে বিশ্ব এই সংকট থেকে মুক্তি পাবে সে ব্যাপারে কেউই নিশ্চিত নন বলে জানান তিনি।

এদিনের সম্মেলনে অন্যান্য সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের যাবতীয় গুরুতর সমস্যার জন্য উন্নত বিশ্বের দেশগুলোর পরিকল্পনা বিহীন উন্নয়নকেই দায়ী করেন। তাঁর মতে, এই দেশগুলোর এই বিবেচনাহীন উন্নয়ন মূলক কর্মকান্ডের ফলই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলকে বহন করতে হয়। দক্ষিণ এশিয়ার অন্য সদস্য রাষ্ট্রদের ভ্রাতৃপ্রতিম আখ্যা দিয়ে তাঁদের সঙ্গে নিয়েই শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।

গ্লোবাল সাউথের বর্তমান আয়োজক ভারত। দক্ষিণ গোলার্ধের দেশগুলো এই সামিটে অংশ নিয়েছে। সামিটের চারটি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবারে। শুক্রবারে হবে ছয়টি অধিবেশন । ১০ থেকে ২০ টি দেশ প্রতিটি অধিবেশনে অংশগ্রহণ করবে। এই মঞ্চে দক্ষিণ গোলার্ধের দেশগুলির খাদ্য, জ্বালানি সম্পর্কিত বিবিধ সমস্যা নিয়ে আলোচনা হয়। আজকের উদ্বোধনী আলোচনার মূল বিষয় ছিল মানব কেন্দ্রিক উন্নয়ন। আগামীকাল ‘সম স্বর ও সম উদ্দেশ্য’ শীর্ষক আলোচনার মধ্য দিয়ে শেষ হবে গ্লোবাল সাউথ ভার্চুয়াল সামিট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!