- দে । শ
- ফেব্রুয়ারি ২, ২০২২
দলের মঞ্চ থেকে মমতার অঙ্গীকার, বিজেপিকে হঠাতে বাংলায় ৪২-এ ৪২ চাই।
বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে দলীয় কর্মীদের পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়—সর্বভারতীয় স্তরে বিজেপিকে হঠাতে বাংলায় বিয়াল্লিশে ৪২ আসন জিততে হবে। বাংলার শক্তির উপর ভর করে উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা-সহ বহু রাজ্যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে । অখিলেশের সমাজবাদী পার্টির সমর্থনে সভা করতে করতে আমি ইউপি যাচ্ছি। লোকসভায় আমরা লড়ব। এখন চাই অখিলেশ লড়ুক। ত্রিপুরা আমরা নেবই। গোয়াতেও বিধানসভায় লড়ছি। আপনারা সিভিক সোসাইটিগুলোকে সঙ্গে নিয়ে বিভিন্ন ফ্রন্ট গড়ে দেশজুড়ে কাজ করুন। আমাদের হাতে দু’বছর সময় । বাংলায় ৪২-এ ৪২ চাই । চব্বিশে বিজেপিকে সরাতেই হবে।
মমতা জানিয়ে দিলেন, তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে। অন্য রাজ্যের নেতারাও গুরুত্ব পাবেন। নতুন ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক হবে দিল্লিতে। রাজ্যে সাত-আট জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চায় । আসুক। এসে কাজ করতে হবে।
❤ Support Us





