- দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
বীরভূমে বোমা-বিস্ফোরণ হাত উড়ল এক ব্যক্তির
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক-বিরোধি দুই শিবির। এরইমধ্যে মঙ্গলবার রাতে বীরভূম জেলার মাড়গ্রামে বামদেবপুর গ্রামে আচমকা বোমা বিষ্ফোরণে কেঁপে উঠলো চারপাশ। বাড়িতে মজুদ করে রাখা বিস্ফোরকের আঘাতে হাত উড়ে গেল রঙ্গলাল মাল নামের এক ব্যক্তির। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতে বোমা মজুদ করছে তৃণমূল অভিযোগ বিজেপির।
স্থানীয়সূত্রে খবর, ওই ব্যক্তি নিজের বাড়ির দোতালার ঘর পরিষ্কার করবার সময় অসাবধানবশত মজুদ করে রাখা পুরনো বোমায় হাত দিয়ে ফেলেন। তারপরই প্রবল বিস্ফোরণে একটি হাত উড়ে যায় তাঁর। আহত ব্যক্তিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কীভাবে বোমা ওখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। আহত রঙ্গলাল মাল জানিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ চলাকালীন তিনি একটি অবিস্ফোরিত বোমা কুড়িয়ে এনে বাড়ির ওই স্থানে রেখে দেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ভুলে যান, এবং সেখানে ঘুঁটে ও চাষবাসের জিনিস মজুত করা হয়। এদিন পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত বোমাটি বিস্ফোরিত হয়। বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ‘আমরা গোটা ঘটনার তদন্ত করছি। বোমা মজুত ও বিস্ফোরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এই ঘটনায় বীরভূম জেলা জুড়ে হৈ চৈ শুরু হয়েছে, বিজেপির অভিযোগ এলাকায় নতুন করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। সে জন্যই প্রচুর বোমা মজুদ করছে তৃণমূল আশ্রিত গুণ্ডারা। রংলাল শাসকদলের সঙ্গে যুক্ত, এর পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়াও দেখছে গেরুয়া শিবির। আহত ব্যক্তির পরিবারের লোকজনের বয়ানেও নানান অসংগতি ধরা পড়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তদন্তভার এনআইআরের হাতে দেওয়ার পক্ষে দাবি তোলা হয়েছে।
বীরভূমে এরকম ঘটনা নতুন কিছু নয়। অনুব্রত মণ্ডল গোষ্ঠির সঙ্গে কাজল শেখ গোষ্ঠির নিত্যদিন ঝামেলা বাঁধে। অস্ত্র হাতে এলাকা জুড়ে চলে দুষ্কীর্তিদের আস্ফালন। এই মাড়গ্রামেই ২০২৩ সালে বোমা বিস্ফোরণে ২ ব্যাক্তির মৃত্যু হইয়েছিল। যার জেরে তৎকালীন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে অপসাণ করা হয়েছিল। কয়েকদিন আগেই বীরভূমের জামালপুরে বালিঘাট দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটে। শেখ সাত্তার নামে এক ব্যক্তির পা উড়ে যায়। অবৈধ অস্ত্র ও বোমা মজুদ করে রাখার বিষয়ে প্রশাসনের ব্যর্থতা বারবার সামনে এসেছে। জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, নীরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এই ঘটনার পর একাধিক এলাকা থেকে বিপুল বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটার পর কেন সক্রিয় হয় পুলিশ? কেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না? প্রশ্ন তুলছেন আমজনতা।
❤ Support Us






