Advertisement
  • দে । শ
  • মে ১৫, ২০২৩

কেনিয়ায় ভয়ঙ্কর খরা। জঙ্গল ছেড়ে জনবসতিতে বন্যেরা। মানব পশুর সংঘাতে নিহত ১০ সিংহ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেনিয়ায় ভয়ঙ্কর খরা। জঙ্গল ছেড়ে জনবসতিতে বন্যেরা। মানব পশুর সংঘাতে নিহত ১০ সিংহ

কেনিয়ায় মানব–বন্যপ্রানী সংঘাত বেড়েই চলেছে। আর এই মানব–বন্যপ্রানী সংঘাতের কারণে গত এক সপ্তাহে ১০টি সিংহ প্রাণ হারিয়েছে। গত শনিবারই হত্যা করা হয়েছে ৬টি সিংহকে। গত সপ্তাহে মারা যাওয়া সিংহদের মধ্যে রয়েছে কেনিয়ার সবচেয়ে বয়স্ক সিংহ লুনকিতো। যার বয়স ১৯ বছর। খাদ্যের সন্ধানে একটা সংরক্ষিত এলাকা থেকে বেরিয়ে এসেছিল সে।

দেশে এই রকম সিংহ হত্যা করার জন্য কেনিয়া সরকার উদ্বেগ প্রকাশ করেছে। কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সংসস্থা সিএনএনকে বলেছেন, ‘‌দেশে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক সিংহকে হত্যা করা হয়েছে। এক সপ্তাহে ১০টি সিংহ নিহত হয়েছে। এদের মধ্যে ৬টি সিংহকে শুধুমাত্র শনিবারই হত্যা করা হয়েছে।’‌ সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬টি সিংহ ১১টি ছাগল এবং একটা কুকুর মেরেছে।

১৯ বছর বয়সী কেনিয়ার সবচেয়ে বয়স্ক সিংহ লুনকিতো খাদ্যের সন্ধানে সংরক্ষিত এলাকা থেকে বেরিয়ে একটা গবাদি পশুর খামারে উঠেছিল। সেই গবাদি পশুর পশুর মালিক তাকে গুলি করে হত্যা করেছিলেন। খরার কারণে বন্য শিকার শিকার করা কঠিন হয়ে পড়েছে। তাই সিংহরা খাবারের সন্ধানে গবাদিপশুর খামারে হানা দিচ্ছে। গবাদিপশুর মালিকরাও পশু হারানোর ভয়ে বাড়তি সতর্ক থাকছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কেনিয়া ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খরার সম্মুখীন হয়েছে।

সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতে কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস শনিবার একটা বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে স্থানীয়রা এবং সরকারি কর্তারা উপস্থিত ছিলেন। সংস্থাটি বলেছে, ‘‌মানব–বন্যপ্রাণী সংঘর্ষের ঝুঁকি হ্রাস করার উপায় বার করার জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছিল। বিভিন্ন সম্প্রদায়কে তাদের আশেপাশে বন্যপ্রাণীর উপস্থিতি সম্পর্কে আগাম সতর্কীকরণ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!