- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৩, ২০২৫
‘অপরাজিতা বিল’ কার্যকরের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা
আরজিকরে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করে করে খুনের ঘটনায় বিচার চেয়ে উত্তাল হয়েছিল রাজ্য। বাংলায় মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরোধীদের আক্রমণে কোনঠাসা হয়েছিল রাজ্যের শাসক দল। সে সময় একটি মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে নারী সুরক্ষা, যৌন নির্যাতন বিরোধী, ও শিশু সুরক্ষার জন্য বিশেষ আইন আনা হবে। সেই মোতাবেক বিধানসভায় পেশ হয় ‘অপরাজিতা – নারী ও শিশু সুরক্ষা বিল’। সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় বিলটি, শাসক দলের পাশাপাশি বিরোধীরাও সমর্থন জানিয়েছিলেন। এরপর রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য বিলটি পাঠান হয়, তিনি কেন্দ্রীয় অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। এবছরেই বিলটিকে আইন করবার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেটি, প্রেসিডেন্ট দ্রোপতি মুর্মু সেটি এখনো বিলটিতে স্বাক্ষর করেন নি। ফলত মাঝপথে আটকে রয়েছে পুরো বিষয়টি।
কেন এখনো পাশ হয় নি বিল ? যেখানে সাত নম্বর শিডিউলের যুগ্ম তালিকা অনুযায়ী, একটি রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন পেতে কেন এত সময় লাগছে ?— এই প্রশ্ন তুলে বৃহঃস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতির কাছে দরবার করতে হাজির তৃণমূল কংগ্রেসের সাংসদদের বিশেষ দল। বৈঠকে ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডলরা আর্জি জানান যাতে দ্রুত বিলটি অনুমোদন পায়। সাক্ষাতের পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতিকে অনেকটা উদ্বিগ্ন দেখাচ্ছিল। তবে তিনি মন দিয়েই সবটা শুনেছেন। এবং পর্যালোচনা করবে বলেও আশ্বাস দিয়েছেন।’ সাংসদ প্রতিমা মণ্ডল বলেছেন, ‘তৃণমূল সাংসদের ১১ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় ‘অপরাজিতা -মহিলা ও শিশু আইন-২০২৪’ এর বিষয়ে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন। আমরা দ্রুত আইন প্রণয়ন করতে চাই।’ এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘বিজেপিও চায় দোষীদের কঠোর শাস্তি হোক। যেখানে সরকারই প্রমাণ লোপাট করছে, সেখানে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব নয়।’
#WATCH | Delhi | After a meeting of the TMC MPs with President Murmu, TMC MP Pratima Mondal says,” 11 member delegation of TMC MPs went to the President regarding the Aparajita Woman and Child (West Bengal Criminal Laws Amendment) Act, 2024 awaiting the assent of the President.… pic.twitter.com/fClTvwoWqE
— ANI (@ANI) February 13, 2025
উল্লেখ্য, ‘অপরাজিতা নারী ও শিশু বিল- ২০২৪’ এর লক্ষ্য হল কঠোর নিয়ম প্রবর্তনের মাধ্যমে ধর্ষণ ও যৌন অপরাধ সম্পর্কিত বর্তমান আইনগুলিকে শক্তিশালী করা। এই বিলটিতে সদ্য পাস হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন ২০১২ সহ বেশ কয়েকটি জাতীয় আইনে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪, ৬৬, ৬৮, ৭০, ৭১, ৭২, ৭৩ ও ১২৪ ধারাগুলোতে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। এছাড়াও, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা -এর ১৯৩ এবং ৩৪৬ ধারা সংশোধন করার প্রস্তাব রয়েছে। যেখানে, পকসো আইনের ধারা ৪, ৬, ৮, ১০ এবং ৩৫-এ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বিলে প্রস্তাবিত সংশোধনীগুলি যৌন অপরাধীদের আরো কঠোর শাস্তি দেওয়ার কথা বলে। এই বিল আইনে পরিণত হলে পুলিশ কোনও ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে। সেক্ষেত্রে অভিযুক্তর জামিন মেলাও কঠিন হবে। শুধু তাই নয়, এই বিলে সব যৌন অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও ভারতীয় বিচার বিধিতে যৌন নির্যাতন সংক্রান্ত সমস্ত অপরাধে মৃত্যুদণ্ডের বিধান নেই।
❤ Support Us








