Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২১, ২০২৫

ছত্তিশগড়-ওড়িশা সীমান্তে কেন্দ্রীয় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত মাও নেতা সহ ১৪

আরম্ভ ওয়েব ডেস্ক
ছত্তিশগড়-ওড়িশা সীমান্তে কেন্দ্রীয় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত মাও নেতা সহ ১৪

ছত্তিশগড়ের গড়িয়াবন্দে সোমবার রাত থেকে মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় যৌথবাহিনী। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে দলে কত জন মাওবাদী ছিলেন তা স্পষ্ট নয়। এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক ও অস্ত্র।

ওড়িশা-ছত্তিশগঢ় সীমানায় গড়িয়াবন্দে সোমবার রাত থেকে মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় যৌথবাহিনী। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে দলে কত জন মাওবাদী ছিলেন তা স্পষ্ট নয়। এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত এক মাওবাদী নেতার মাথার দাম ছিল ১ কোটি। রায়পুর থেকে আনুমানিক ১৬০ কিলোমিটার পূর্বে ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের কাছে, গড়িয়াবন্দ জেলার ময়নপুর অঞ্চলের কুলারিঘাট জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছে।

গারিয়াবন্দ জেলার পুলিশ সুপার নিখিল রাখেচা বলেছেন,“গতকাল রাতে এনকাউন্টার শুরু হয়েছিল, রাতেই বাহিনীর জওয়ানরা দুই মহিলা মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেছে। আজ সকালে আরো কয়েকটি লাশ পাওয়া গেছে। এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছত্তিশগড়ের গারিয়াবন্দে নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে খতম করার লক্ষ্যে এই অভিযান করেছে যৌথবাহিনী। ওই থেকে সমস্ত মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।” তিনি আরো জানিয়েছেন, ” গতকাল ওড়িশা সীমান্তবর্তী এই অঞ্চলে শীর্ষ মাওবাদী নেতাদের জমায়েতের খবর পাওয়া যায় । গারিয়াবন্দ জেলা বাহিনী, সিআরপিএফ-এর কর্মীরা, রেজোলিউট অ্যাকশনের জন্য এলিট কমান্ডো ব্যাটালিয়ন (কোবরা) এবং ওড়িশার নুয়াপাড়ার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথভাবে অভিযান করেছে।”

গত ১৯ জানুয়ারি থেকে মাওবাদী ও নকশাল চরমপন্থীদের রিরুদ্ধে আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যোথবাহিনী। লাগাদার সংঘর্ষের খবর আসছে। ছত্তিশগড় রাজ্যকে নিষিদ্ধ ঘোষিত মাওবাদীদের প্রভাব থেকে মুক্ত করার এক নতুন কৌশলের অংশ। সম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, মাওবাদী দমনে সাফল্য এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। সোমবারের এই অভিযানে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। তবে ওড়িশা পুলিশের দাবি, ১৪ নয়। আরও বেশি সংখ্যক মাওবাদী নিহত হয়েছেন এই সংঘর্ষে। কোবরা বাহিনীর এক কর্মী গুলিযুদ্ধে আহত হয়েছেন। রায়পুরে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে। গত ৫ জানুয়ারি অবুঝমাড়ের জঙ্গলে আরেকটি অভিযানে ৪ মাওপন্থী শীর্ষ নেতাকে খতম করেছিল যৌথ বাহিনী। গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলে এক পুলিশকর্মী ডিআরজির হেড কনস্টেবল সান্নু করম।

গত বছর, মাওবাদীরা সংঘাতপূর্ণ বস্তার অঞ্চলে জোড় ধাক্কা খেয়েছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষে ২১৯ জন মারা যান। যা ছত্তিশগড়ে তাঁদের সংঘটনের উপর সবচেয়ে বড় ক্ষতি বলে মনে করেছিল নিরাপত্তাবাহিনীর প্রমূখেরা। এছাড়াও, ৯৯২ জন চরমপন্থীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৮৩৭ জন আত্মসমর্পণ করেছিল। গতকালের অভিযানে নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন গেরিলা আর্মির সহযোগী দলের সদস্য। তাঁদের প্রত্যেককে এখনো সনাক্ত করা না গেলেও, তাঁরা ময়পুর-নুয়াপাদা বিভাগের সদস্য বলে চিহ্নিত করেছে পুলিশ। এই বছরে ওড়িশা সীমান্তের কাছে গড়িয়াবন্দ জেলায় মাওবাদীদের বিরুদ্ধে এটি কেন্দ্রীয় যৌথ নিরাপত্তাবাহিনীর দ্বিতীয় বড় সাফল্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!