Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ১২, ২০২৫

শুল্কনীতি নিয়ে ভারতকে ফের নিশানা ট্রাম্প সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
শুল্কনীতি নিয়ে ভারতকে ফের নিশানা ট্রাম্প সরকারের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত পারস্পরিক শুল্ক আরোপের সময়সীমার মধ্যেই আবার আমেরিকার তরফে শুল্ক নিয়ে ভারতকে নিশানা করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিক সম্মেলনে, ভারতকে কৃষি পণ্য ছাড়া প্রায় সকল মার্কিন পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করতে বলেছেন।

ভারত, কানাডা এবং জাপান কর্তৃক আমেরিকান পণ্যের উপর আরোপিত উচ্চ শুল্কের তীব্র সমালোচনা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত ভারতের উপর পারস্পরিক শুল্ক আরোপের সময়সীমার মধ্যেই আবার আমেরিকার তরফে শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিক সম্মেলনে ভারতকে কৃষি পণ্য ছাড়া প্রায় সকল মার্কিন পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করতে বলেছে। তিনি বলেছেন, আমেরিকান অ্যালকোহলের উপর ভারতের ১৫০% এবং কৃষি পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের কথা উল্লেখ করে বলেছেন যে আমেরিকা ন্যায্য বাণিজ্য চায়। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আরো শুল্ক বৃদ্ধির পরামর্শ দিয়েছেন, দেশগুলিকে কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে শোষণ করার অভিযোগ এনে। ইতিমধ্যে, তিনি দাবি করেছেন যে ভারত বর্ধিত তদন্তের পরে শুল্ক কমাতে সম্মত হয়েছে। আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও বাণিজ্য নীতি নিয়ে উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়েছে।

সংবাদকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে, প্রেস সেক্রেটারি ক্যাথরিন লেভিট ভারতীয় শুল্ককে চলমান বাণিজ্য পরিস্থিতির জন্য ‘সহায়ক নয়’ বলে অভিহিত করেন। ভারতকে আক্রমণ করার পাশাপাশি, কানাডাও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারিত করছে বলে অভিযোগ তোলেন। ট্রাম্পের ন্যায্য বাণিজ্য নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে কানাডার প্রতারণামূলক নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও, কানাডা আমেরিকান পণ্যের উপর উচ্চ মাত্রার শুল্ক চাপিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ‘আমার কাছে একটি পরিসংখ্যান রয়েছে, যেখানে শুধু কানাডাই নয়, বরং বিভিন্ন দেশের শুল্ক হার দেখানো হয়েছে। যদি আপনি কানাডার দিকে তাকান, তাহলে দেখবেন, আমেরিকান চিজ ও বাটারের উপর প্রায় ৩০০ শতাংশ শুল্ক। আমেরিকান অ্যালকোহলের উপর ভারতের ১৫০ শতাংশ শুল্ক। এতে রপ্তানি বাণিজ্যের উন্নতি ঘটছে? আমার তা মনে হয় না । ভারতের আমদানীকৃত কৃষিপণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক, জাপান চালের উপর ৭০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করছে।’ এরপর ক্যারোলিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক ন্যায্যতার নীতিতে বিশ্বাস করেন, আমেরিকান ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থের কথা ভাবেন। কেউ যদি অন্যায় করে পার পেয়ে যাবার কথা ভাবেন, তা হবে না।’

বুধবার, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হয়। একদিন পর ট্রাম্প ঘোষণা করেন, অন্টারিওর প্রাদেশিক সরকার ৩টি মার্কিন রাজ্যে বিদ্যুৎ রপ্তানির উপর ২৫ শতাংশ সারচার্জ প্রত্যাহার করলে, তিনি কানাডিয়ান ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত থেকে ‘সম্ভবত’ পিছিয়ে আসবেন। ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক হুমকির মধ্যে, সোমবার ভারতের বাণিজ্যমন্ত্রী সুনীল বার্থওয়াল সংসদীয় কমিটিকে জানান, কেন্দ্র সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয় নি। তিনি স্পষ্ট করে বলেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে আলোচনা এখনো চলছে, কোনো চুক্তি চূড়ান্ত হয় নি। ভারতের স্বার্থ যথাযথভাবে রক্ষা করে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে কৃষিপণ্য ব্যতীত প্রায় সমস্ত পণ্যের উপর শুল্ক অপসারণের জন্য বিগত কয়েক মাসে বহুবার বলেছে। কিন্তু এই দাবি মেনে নিলে, ভারত তার বাণিজ্য সুরক্ষা হারাবে, বিনিময়ে কোনো সুবিধা পাবে না। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, এবং গত অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য সর্বোচ্চ ১১৮.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত মাসে, দুই দেশ একটি পারস্পরিক লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনা করবার ব্যাপারে সম্মত হয়েছে। এ বছরের শেষে সে সংক্রান্ত প্রথম বৈঠক হবার কথা। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে, ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা গত ফেব্রুয়ারি মাসে, ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে অনুমোদিত হয়েছিল। এর মধ্যে ট্রাম্প তাঁর প্রশাসনকে সমস্ত বাণিজ্যিক অংশীদারের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন, ১ এপ্রিলের মধ্যে তা কার্যকর করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!