- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২২, ২০২৫
ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে উদ্ধার প্রচুর জাল নোট। গ্রেফতার ২ কারবারি
প্রজাতন্ত্র দিবসের আগেই ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে উদ্ধার ৫০০ টাকার জাল নোট। ২ জাল নোটের কারবারিকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় টাকার ২৫ টি ৫০০ টাকার নোট অর্থাৎ সাড়ে ১২ হাজার জাল টাকা উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকে। গোপন সূত্রে বসিরহাট থানার পুলিশের কাছে খবর আসে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটের ইটিন্ডার কাছে জাল টাকা নিয়ে ২ পাচারকারী অপেক্ষা করছে। পুলিশ সেইমত মঙ্গলবার রাত ১ টা নাগাদ অভিযান চালায়। পুলিশ হানা দিয়ে ২ দুস্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে। তাদের পকেট থেকে উদ্ধার হয় ২৫ টি ভারতীয় ৫০০ টাকার জাল নোট। পুলিশ বমাল গ্রেপ্তার করে সেলিম মন্ডল, ইব্রাহিম মন্ডল নামে ২ নোট পাচারকারীকে। তাদের আজ বসিরহাট আদালতে তোলা হয়। ইদানিং কালে বাংলাদেশের অস্থিরতার সুযোগে সীমান্তে একদিকে যেমন নজরদারি বেড়েছে, তেমনি ডামাডোলের সময়ে সীমান্তে পাচারচক্র, জাল নোটের কারবারিরা সক্রীয় হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ করাতে আড়কাটি বা দালাল চক্র তৎপর। সুযোগ বুঝে সীমান্ত এলকায় দস্কৃতীরা তাদের কাজ হাসিল করছে। পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে জাল নোট এদেশে ঢোকানোর চেষ্টা চলছে। এর পেছনে ভারত বিদ্বেষী শক্তির হাত রয়েছে। মঙ্গলবার রাতে ২ জাল নোটের কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি এর পেছনে আর কোন বড় চক্র রয়েছে কী না তা পুলিশি তদন্ত শুরু করছে। নিজেদের হেপাজতে নিয়ে ধৃতদের জেরা করছে পুলিশ।
❤ Support Us






