Advertisement
  • দে । শ
  • মার্চ ১২, ২০২৫

সীমান্তে ফের জাল নোট পাচারের চেষ্টা, গ্রেফতার ২। বড় আন্তর্দেশীয় চক্রের যোগ, তদন্তে পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্তে ফের জাল নোট পাচারের চেষ্টা, গ্রেফতার ২। বড় আন্তর্দেশীয় চক্রের যোগ, তদন্তে পুলিশ

বসিরহাটে সীমান্ত দিয়ে জাল নোট ঢুকছে ভারতীয় ভূখন্ডে। বসিরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে প্রচুর জাল নোট উদ্ধার বুধবার ভোর রাতে। বসিরহাট থানার পুলিশের তৎপরতায় ১৫ হাজার ভারতীয় টাকার জাল নোট উদ্ধার হয়েছে এদিন। গ্রেফতার ২ দুস্কৃতী। পুলিশ জানায়, ধৃতদের নাম শরীফ ঢালি, রমজান মোল্লা। ভারত–‌বাংলাদেশ সীমান্তের কাছে বসিরহাটের ইটিন্ডা গ্রামে বাড়ি শরীফ ও রমজানের। তাদের কাছ থেকে ৩০ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি জাল নোট চক্র বসিরহাট সীমান্ত এলাকায় সক্রীয়।

এদিন গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ বুধবার ভোরে অভিযান চালায়। বসিরহাট–‌চাঁপাপুকুর রোডে জাল নোটের ২ কারবারিকে গ্রেফতার করে। এর আগেও বসিরহাট , হাড়োয়া থেকে জাল নোট উদ্ধার করে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় জাল নোট ছড়ানোর একটি চক্র কাজ করছে। পুলিশ জাল নোটের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এনিয়ে গত এক মাসে পুলিশ ও বিএসএফের হাতে ৬ জাল নোট কারবারি গ্রেফতার হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ইদানিং কালে বাংলাদেশের অস্থিরতা‌র সুযোগে সীমান্ত এলাকাতে নানা অসামাজিক কাজ বেড়েছে। বিশেষ করে বিএসএফ এখন ব্যস্ত সীমান্তে অনুপ্রবেশ ও কাঁটাতার সামালাতে। সীমান্ত এলাকায় বিএসএফের কড়া পাহারা চলছে পাশাপাশি বাংলাদেশে অভ্যন্তরীন অস্থিরতার জেরে অর্থনৈতিক মন্দা চলছে। তারই সুযোগ নিয়ে সীমান্তে পাচারচক্র, জাল নোটের কারবারিরা সক্রীয় হয়ে উঠেছে। সুযোগ বুঝে সীমান্ত এলকায় দস্কৃতীরা তাদের কাজ হাসিল করছে। পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে জাল নোট এদেশে ঢোকানোর চেষ্টা চলছে। এক সপ্তাহের মধ্যে ৫০০ ও ১০০ টাকার জাল নোট সহ ৬ জাল নোটের কারবারিকে গ্রেপ্তারের ঘটনাকে লঘু করে দেখছে না পুলিশ প্রশাসন ও বিএসএফ কর্তারা। তারা নিশ্চিত এর পেছনে আন্তর্জাতিক চক্র কাজ করছে। পুলিশ , প্রশাসনের সেটাই চিন্তার কারণ হয়ে উঠেছে। এর পেছনে একটি বড় আন্তর্দেশীয় চক্র রয়েছে বলে পুলিশের অনুমান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!