Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৬, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলাদের সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে বাংলার ৪

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলাদের সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে বাংলার ৪

বাংলার মহিলা ক্রিকেটে কি এগিয়ে চলেছে।‌ জাতীয় দলের দিকে তাকালে কিন্তু তেমন মনে হওয়াটা অস্বাভাবিক নয়। বছর কয়েক আগেও ঝুলন গোস্বামী ছাড়া জাতীয় দলে বাংলার ক্রিকেটারদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যেত না। আর এখন?‌ একসঙ্গে বাংলার চার–চারজন ক্রিকেটার জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বাংলার থেকে সুযোগ পেয়েছেন চারজন ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ও তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। ভারতের দল ঘোষণা হয়েছে। টি২০ ক্রিকেটে জাতীয় দলের হয়ে আগে খেললেও একদিনের ক্রিকেটে প্রথমবার ডাক পেয়েছেন সাইকা ইশাক ও তিতাস সাধু। এছাড়া বাংলা থেকে রয়েছেন আরও দুই ক্রিকেটার রিচা ঘোষ ও দীপ্তি শর্মা। আদপে বাঙালী না হলেও দীপ্তি শর্মা কয়েকবছর ধরে বাংলার হয়েই ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন।
সাইকা ইশাক ও তিতাস সাধু ছাড়াও একদিনের দলে আরও দুটি নতুন মুখ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত বোলিং করা ২১ বছর বয়সী শ্রেয়াঙ্কা পাটিল ও মান্নত কাশ্যপ একদিনের দলে ডাক পেয়েছেন। মান্নত কাশ্যপ ও তিতাস সাধু ভারতের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু। টি২০ সিরিজ শুরু হবে ৫ জানুয়আরি থেকে।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জেতার পর অস্ট্রেলিয়াকেও একমাত্র টেস্টে হারিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছের হরমনপ্রীত কাউররা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ২১৯। জবাবে ভারত তোলে ৪০৬। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৬১ রানে গুটিয়ে যায়। জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ৭৫ রান। শেফালি ভার্মা (‌৪)‌ ও রিচা ঘোষের (‌১৩)‌ উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। ৪৬ বছরের মাথায় এসে এই প্রথম জয় তুলে নিলে। আগে পাঁচ সাক্ষাৎকারে একবারও জয় পায়নি ভারত। তিনটি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল, দুটি ড্র হয়েছিল। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!