Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২৫

খামারে আগুন, দগ্ধ ৫ হাজার হাঁস। নাশকতার অভিযোগ ফার্ম মালিকের

আরম্ভ ওয়েব ডেস্ক
খামারে আগুন, দগ্ধ ৫ হাজার হাঁস। নাশকতার অভিযোগ ফার্ম মালিকের

গভীর রাতে হাঁসের খামারে ভয়াবহ আগুন লেগে ৫ হাজার হাঁস ঝলসে গেল। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারি–‌হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদহ গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরুল ইসলাম সরদারে প্রায় ৪ বিঘা জমি নিয়ে বিশাল হাঁসের ফার্ম । ব্যাঙ্ক ও মহাজনের কাছ থেকে থেকে ঋণ নিয়ে ফার্ম করেছিলেন মেহেরুল। সেইসঙ্গে এই হাঁসের খামারের কারবার করতেন তিনি। শতাধিক শ্রমিক কাজ করতেন। শুক্রবার গভীর রাতে খামারে আগুন লেগে যায়। আগুনে পুড়ে ৫ হাজার হাঁসের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে খামারে মজুত হাঁসের খাবার পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক হিসেব অনুযায়ি ১২ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি।

মেহেরুল সরদারের অভিযোগ, এর পেছনে কারও চক্রান্ত রয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা করে এই খামারে আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। পুরনো কোন বিবাদের জেরে কেউ আগুন লাগিয়ে দিল নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায় ,শর্ট সার্কিট থেকে আগুন লাগলো কিনা তাও তদন্ত শুরু করেছে পুলিশ।‌ ফার্ম মালিক মেহেরুল সরদার দাবি করেছেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি তিনি বলেন, ‘‌অনেক কষ্টে সরকারিভাবে ঋণ নিয়ে আমি এই হাঁসের ফার্ম তৈরি করেছি, এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে।’‌ তাঁর অভিযোগ, পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে আমার ক্ষতি করার জন্য। যথাযথ তদন্ত করে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!