- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২১, ২০২৫
দুদিনে পরপর তিনটি পথ দূর্ঘটনা কলকাতায়
যাদবপুরের পর গড়িয়া ঢালাই ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেলো যাত্রীবোঝাই অটো। আরো ২ টি অটো ক্ষতিগ্রস্থ। ঘটনায় গুরুতর জখম অটোচালক সহ ৬ যাত্রী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।
গতকাল রাতে বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। আজ সকালে যাদবপুরে বাইকে করে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। হটাৎ একটি সরকারি বাস ধাক্কা মারে স্কুটারটিকে। বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান দেবশ্রি মণ্ডল। গুরুতর আহত হন শিশুর বাবা। এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনা শহর কলকাতায়।
গড়িইয়া ঢালাই ব্রিজ অত্যন্ত ব্যস্ত এলাকা। দিনভর প্রচুর গাড়ি চলে এই রাস্তায়। আজ সকাল ৯ টায় তেমনই ব্যস্ততায় ছুটছিল গাড়ি, সেই সময় কামালগাজির দিক থেকে একটা ম্যাটাডোর গাড়ি আসছিল। বেপরোয়া গতিতে এসে যাত্রীবাহী অটোয় ধাক্কা মারে।আশপাশের জেরে থাকা ২-৩টি অটোও দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় মানুষেরা জানিয়েছেন, ম্যাটাডোরের ধাক্কায় উল্টে যায় যাত্রী বোঝাই অটো। শিশু ও মহিলা-সহ ৬ জন যাত্রী আহত হন। প্রাথমিক চিকিৎসকার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় ঘাতক ম্যাটাডোরের চালক পলাতক।
বিগত কয়েকদিনে একাধিক পথ দুর্ঘটনার খবর এসেছে। গতকাল রাতে ইম বাইপাশের কাছে ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক পৌঢ় দম্পতি। নেতাজিনগরের বাসিন্দা ওই দম্পত্তির এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। শহরে পথ দুর্ঘটনা কমাতে একের পর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বাড়ানো হয়েছে ট্রাফিক পুলিশের সংখ্যা। লাগাতার পথ দুর্ঘটনার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর অসন্তোষও প্রকাশ করেছেন।
❤ Support Us







