Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৬, ২০২৫

পূর্বস্থলীতে একযোগে ৭৮ প্রকল্পের সূচনা

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্বস্থলীতে একযোগে ৭৮ প্রকল্পের সূচনা

আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে পূর্বস্থলী ১ নম্বর ব্লকজুড়ে মোট ৭৮টি প্রকল্প গৃহীত হয়েছিল। সংশ্লিষ্ট বুথগুলির বাসিন্দাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পগুলির রূপরেখা তৈরি হয়েছে। একযোগে সবকটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, ‘প্রকল্পগুলি তৈরি করতে প্রায় ১ কোটি ১ লক্ষ টাকা খরচ হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাংলার আমজনতার কথা ভাবেন, তাঁর মস্তিষ্কপ্রসূত পাড়ায় সমাধান প্রকল্পটি তার নমুনা। পাড়ায় পাড়ায় ঘুরে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যা জেনে প্রকল্পগুলি তৈরি করেছেন। এবার সেগুলি রূপায়ণের কাজ শুরু হল।’

কেন্দ্রীয়ভাবে শিলান্যাস অনুষ্ঠানটি আয়োজিত হল সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের মোল্লার বিল এলাকায়। এদিকে কীর্তন ও শ্রীখোল বাদনের বিশেষ কর্মশালা শুরু হল পূর্বস্থলীর শ্রীরামপুর লোকশিল্প চর্চা কেন্দ্রে। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই কর্মশালাটির আয়োজক শ্রীরামপুর-পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডল। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, সংশ্লিষ্ট পূর্বস্থলী ১নং ব্লকের বিডিও অন্তরা বিশ্বাসদের উপস্থিতিতে কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘নবদ্বীপ লাগোয়া পূর্বস্থলীর বিভিন্ন এলাকা চৈতন্যদেবের বাল্যশিক্ষা কেন্দ্র-সহ মহাপ্রভুর পদধুলিধন্য। তাই এই এলাকায় কীর্তনের একটা স্থান রয়েছে। কীর্তন ও শ্রীখোল শিল্পীদের উৎসাহ দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’ প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট শিল্পী মণিদীপা ও সুদীপ্ত বৈরাগ্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!