Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ২০, ২০২৩

আজ সিদ্দা-শিবের শপথ

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ সিদ্দা-শিবের শপথ

আজ, দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর কান্তেরাভা স্টেডিয়ামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডিকে শিবকুমার। সিদ্দারামাইয়া, শিবকুমারের পাশাপাশি আরও আটজন মন্ত্রী আজ শপথ নেবেন। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সিদ্দারামাইয়ার শপথে কংগ্রেসের তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি উপস্থিত থাকবেন দলের নেতা-কর্মীরা।

সেই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শরদ পাওয়ার, নীতীশ কুমার, তেজস্বী যাদবরাও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়াকে আমন্ত্রণ জানানো হলেও তিনি থাকছেন না। মমতার দূত হিসেবে থাকছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদ করে ফোন করলেও তিনি স্বল্প সময়ের মধ্যে এবং অন্য পূর্বনির্ধারিত কাজ থাকার জন্য এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে না পারার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ১৩৫ টি আসনে জিতে, বওজেপিকে পরাজিত করে কর্ণাটকের ক্ষমতায় এসেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোরদার প্রচার সত্ত্বেও বিজেপিকে দক্ষিণের এই রাজ্যে কার্যত উড়িয়ে দেয় কংগ্রেস। ১০০ আসনও ছুঁতে পারেনি বিজেপি। কর্ণাটকে কংগ্রেসের জয়ে দেশের বিজেপি বিরোধী দলগুলির মনোবল বেড়েছে তাতে সন্দেহ নেই। কারণ ২০২৪ লোকসভা নির্বাচনে মোদির এক তরফা জয়ের সম্ভাবনায় অনেকটাই ধাক্কা দিতে পেরেছে কর্ণাটকে কংগ্রেসের এই বড় জয়।

মমতা বন্দ্যোপাধ্যায় দিন তিনেক আগে কংগ্রেসের সঙ্গে জোটের হালকা করে ইঙ্গিত দেন। তবে মমতার শর্ত ছিল, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে না কংগ্রেস, তা হলে তিনি অন্য কোথাও কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন না। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূল সুপ্রিমোর প্রস্তাব খারিজ করে জানান, কংগ্রেস বাংলায় শাসক দলের বিরুদ্ধে লড়বে। এমন কি এআইসিসির হাইকমান্ডের কাছে কর্ণাটকের শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানোর বিরোধীতা করেন অধীর চৌধুরী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!