Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ৫, ২০২৩

আবার বিক্ষোভের মুখে শাহরুখ-দিপীকা অভিনীত পাঠান, ছেঁড়া হল নায়ক নায়িকার পোস্টার

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার বিক্ষোভের মুখে শাহরুখ-দিপীকা অভিনীত পাঠান, ছেঁড়া হল নায়ক নায়িকার পোস্টার

পাঠান ছবি নিয়ে বিতর্ক থামছে না।  এবার গুজরাটে ছেঁড়া হল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পোস্টার। ভাঙা হল নায়ক ও নায়িকার কাঠের বড় কাট আউট।

গুজরাটে হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার শাহরুখ খানের পাঠান। আমেবাদের আলফা ওয়ান বলে একটি শপিং মলে ফিল্মের প্রমোশন চলাকালে বজরং দলের সদস্যরা এসে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ ওঠে শাহরুখ ও দীপিকার পোস্টার ছিঁড়ে দেওয়ার। বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকেন যদি এই ফিল্ম হলে মুক্তি পায় তাহলে তারা আরো ভয়ঙ্কর প্রতিবাদের পথে যাবেন। বিশ্ব হিন্দু পরিষদ এই ব্যাপারে একটি ভিডিও সামজিক গণ মাধ্যমে প্রকাশ করেছে ।  যাতে বিক্ষোভকারীদের হলের সম্পত্তি ভাঙচুড় করতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গত মাসের শুরুতে পাঠান ছবির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই তা দেশের রক্ষণশীল মহলকে অসন্তুষ্ট করে তোলে। অনেকেই গানটির বিরুদ্ধে তুলেছেন অশ্লীলতার অভিযোগ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র গানটিতে নায়িকা দীপিকা পাড়ুকোনের পরিহিত পোশাক নিয়ে তীব্র আপত্তি জানান। তাঁর অভিযোগ গৈরিক বর্ণের বিকিনি পরিধান করে এক মুসলমান নায়কের সঙ্গে অন্তরঙ্গ ভাবে নৃত্য পরিবেশন করে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করেছেন দীপিকা। পাশাপাশি তাকে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ এর সমর্থক বলেও কটাক্ষ করেন নরোত্তম। ফিল্মে এই গান রাখা হলে মধ্যপ্রদেশের কোন হলে ফিল্ম চলতে না দেওয়ার হুমকি দেন তিনি। বিতর্কের সেই শুরু। কয়েকদিন আগেই হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা মধ্যপ্রদেশের ইন্দোরে আইনক্স মল কর্তৃপক্ষকে ছবিটি হলে না চালানোর দাবি করেছেন। সংগঠনের নেতা জগদীশ ক্ষত্রী পাঠান ছবি মুক্তি পেলে তাঁর মুক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছেন হল মালিককে।

দেশ জুড়ে পাঠান ছবি নিয়ে এই তীব্র অসন্তোষের পরিস্থিতিতে সেন্সর বোর্ড প্রধান প্রসূন যোশী ইতিমধ্যেই ছবির বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। ফিল্ম নির্মাতাদের বোর্ড প্রধান ১৯ টি দৃশ্য বাদ দেওয়ার কথা বলেছেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের মানুষের ভাবাবেগ ও শিল্পীর সৃজনশীলতার মধ্যে ভারসাম্য রেখেই চলচ্চিত্র নির্মাণের পরামর্শ দিয়েছেন যোশী। এখন বিতর্কিত দৃশ্য বাদ দিয়ে পাঠান মুক্তি পেলে তা হল কতটা ভরাতে পারবে তা নিয়েই চিন্তিত প্রযোজক ও হল মালিকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!