- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ১৭, ২০২৩
জাভেদ আখতার ৭৯। জন্মদিনে উপচে পড়ছে অনুরাগীদের শ্রদ্ধা
কবি আর গীতিকার জাভেদ আখতারের ৭৯ তম জন্মদিন আজ। সকাল থেকে তাঁর তারুণ্যময়তাকে অভিনন্দন জানাতে থাকেন দেশ-বিদেশের অনুরাগীরা। জাভেদ-সেলিম জুটির রচিত সংলাপে হিন্দি সিনেমা সমৃদ্ধ। ৫০- এর দশক থেকে দুজন সক্রিয়। জাভেদ মূলত কবি। উর্দু তাঁর মাতৃভাষা। হিন্দি সিনেমার গানে অন্যরকম স্বাদ তৈরি করেছে তাঁর কবিতার উষ্ণতা। কাইফি আজমির ভাবশিষ্য জাভেদের সঙ্গে শাবানা আজমির বিবাহের পর তাঁর কবিতার ,তাঁর গানের ভিন্নতর রূপান্তর দেখা দেয়, জনপ্রিয়তাও তাঁর উর্দ্ধমুখী হয়ে ওঠে। প্রগতিশীল, বামপন্থী ঘরানার জাভেদ আপোষ করতে শেখেননি। যে কোনো সঙ্কট মুখর পরিবেশে তাঁর দুঃসাহসী ভাবমূর্তিতে প্রাণিত বোধ করেন প্রজন্মের লেখক, কবি অভিনেতা আর সংলাপ স্রষ্টারা। যে কোনো নান্দনিক চত্বরে জাভেদই জাভদের তুলনা। আজ তাঁর জন্মদিনের সকালকে অন্যরকম শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কন্যা জোয়া আখতার। বাবা, ভাই ফারহানের ছবি সহ ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, ‘হ্যাপি বার্থডে পাপা’।
❤ Support Us








