Advertisement
  • দে । শ
  • মার্চ ২, ২০২৩

৪০ দিন পর জামিনে মুক্ত ছোটো ভাইজান নওশাদ !

আরম্ভ ওয়েব ডেস্ক
৪০ দিন পর জামিনে মুক্ত ছোটো ভাইজান নওশাদ !

চিত্র : সংবাদ সংস্থা

জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। ২১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার, দীর্ঘ ৪০ দিন পর ছাড়া পেলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন, ভাঙড়ে তাঁর উস্কানিতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুড় করে তাঁর সমর্থকেরা। একাধিকবার তাঁকে আদালতে তোলা হয় কিন্তু জামিন মেলেনি। নওশাদ ফুরফুরার সন্তান। পিরের বংশধর। আব্বাস সিদ্দিকীর ছোটোভাই, আব্বাস বড়ো ভাইজান বলে পরিচিত  আর নওশাদ ছোটো ভাইজান। আব্বাসের মুক্তির দাবিতে মিছিলে সামিল হয়  বামপন্থীরা। বিদ্বজনের অনেকেই তাঁর অবিলম্ব মুক্তির দাবি তুলেছিলেন। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!