- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৮, ২০২৩
কমিশনের দফতরে ভোটের পর বিক্ষোভ বাম-বিজেপির
শনিবার ভোর ৭টা থেকে রাজ্যের মানুষ পঞ্চায়েত নির্বাচনের নামে গণতন্ত্রের নাচ দেখলেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে ভোটকে কেন্দ্র করে গণতন্ত্রের এই নাচ বোধহয় স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে। ১৯৭২ সালে সিদ্ধার্থ শংকর রায় প্রথম পুলিশ দিয়ে ভোট লুট করে ভোটে জিতেছিলেন। তবে ১৯৭৭ সালে পরবর্তী বিধানসভা নির্বাচনে এগিয়ে বামফ্রন্টের কাছে পরাজিত হতে হয় সিদ্ধার্থ শংকর রায়ের কংগ্রেসকে।বামফ্রন্ট আমলেও নির্বাচনের নামে গণতন্ত্রের এই নাচ বঙ্গবাসী দেখেছে। ২০১১ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্য বহন করে ভোটের সময় গণতন্ত্রের নাচ দেখিয়ে চলেছে। শনিবার ৮ জুলাই, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনী উপলক্ষে আবার সেই একই রকম গণতন্ত্রের তুর্কি নাচ দেখলেন বাংলার মানুষ। আর এই নাচের চোটে তাজা ১৫ টি প্রাণ ঝরে গেল একদিনে।
২০০৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্ষমতায় আসেননি, নির্বাচনের দিন ভোট শেষে সন্ধ্যাবেলা, সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এই সংস্কৃতি ত্যাগ করতে হবে না হলে আগামী দিনে এর মূল্য দিতে হবে। ২০১১ তে রাজ্যে বামফ্রন্ট সরকারের পতন হয়েছে। ২০০৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা ছিল আজ বামফ্রন্ট তাদের সেই ভূমিকা। ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পরে সন্ধ্যাবেলা বামফ্রন্টকে সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের সমালোচনা করেছিলেন সেদিন তিনি। আজ বামফ্রন্ট সহ সব বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন ভোটের সন্ত্রাসের জন্য।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বামফ্রন্টের বিক্ষোভ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। রয়েছেন বিমান বসু, মহম্মদ সেলিম, সূর্য্যকান্ত মিশ্র সহ বামফ্রন্ট নেতৃত্ব।#BaamPotheGram #panchayetelection2023 pic.twitter.com/tQiVtQ7qf6
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) July 8, 2023
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বামফ্রন্টের বিক্ষোভ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। রয়েছেন বিমান বসু, @salimdotcomrade , @mishra_surjya সহ বামফ্রন্ট নেতৃত্ব। pic.twitter.com/r3z1gST3QH
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) July 8, 2023
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের এই সন্ত্রাসের বিরুদ্ধে বামফ্রন্টের বিক্ষোভ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। বিক্ষোভে ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম, সূর্য্যকান্ত মিশ্র সহ বামফ্রন্ট নেতৃত্ব।
বামেদের পাশাপাশি বিজেপিও রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিল শনিবার বিকেলে।
❤ Support Us






