- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৫, ২০২২
মুম্বই ইন্ডিয়ান্সয়ে সচিনপুত্র অর্জুন, টুইটারে কী লিখলেন সারা?
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর । এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন বোন সারা তেন্ডুলকর। তিনি টুইট করে ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন । দীর্ঘদিন ধরে অর্জুন মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। প্রথমে নেট বোলার হলেও পরে তিনি দলে সুযোগ পান। মাস্টার ব্লাস্টারের পুত্রের উপর এবার ভরসা রাখল মুম্বই। নিলামের একদম শেষে অর্জুনকে ঘরের দলে টেনে নিল মুম্বই। ৩০ লাখ টাকায় বিনিময়ে।
নিলামের সময় মুম্বই ইন্ডিয়ান্স ছাড়াও অর্জুন তেন্ডুলকরকে নেওয়ার জন্য বিড দেয় গুজরাট টাইটান্স। পরে অবশ্য তারা সরে যায়। বর্তমানে অর্জুন আনক্যাপড প্লেয়ার। মুস্তাক আলিতে মুম্বইয়ের হয়ে দুটো ম্যাচে দুই উইকেট নিয়েছে। আসন্ন রঞ্জি দলে সুযোগও পেয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে অর্জুনের একটি ছবি পোস্ট করেন সারা তেন্ডুলকর । ছবির সঙ্গে নীল হার্ট ইমোজিও দেন তিনি। অর্জুনের মুম্বইয়ে যোগ দেওয়া নিয়ে অনেকে মজাও করেছেন। যাদের মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলাম শেষ কেকেআর-এর পক্ষ থেকে টুইট করা হয়। যেখানে রনবীর সিংয়ের সিম্বা ছবির একটি দৃশ্য দেওয়া হয়। লেখা হয়, ‘সব মানুষরা জানেন যে কে আসতে চলেছে।’ সচিন তেন্ডুলকর আইপিএল-এর প্রথম থেকে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। অবসরের পর তিনি দলের মেন্টর হিসেবে যোগ দেন। তাই সচিনের পুত্র অর্জুনকে মুম্বই নেবে তা জানাই ছিল।
❤ Support Us








