- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২৩, ২০২৩
শীতের শুরুতেই নিউটাউনে নাবার্ড হস্তশিল্প মেলার সূচনা
শীত মরসুমের শুরুতেই, মনোহর শিল্পসম্ভারে সেজে উঠছে নিউ টাউন মেলা প্রাঙ্গন । আগামীকাল অর্থাৎ ২৪ নভেম্বর থেকে এই প্রাঙ্গনেই শুরু হবে দেশের বিভিন্ন প্রান্তের হস্ত শিল্প নমুনার প্রদর্শনী । চলবে ২ ডিসেম্বর পর্যন্ত ।
নবার্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের এই যৌথ আয়োজনে পশিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পের পাশাপাশি কাশ্মীর, রাজস্থান, কেরল, মধ্যপ্রদেশ, মেঘালয়, আসাম, হরিয়ানা, তামিলনাড়ু সহ দেশের প্রায় প্রতিটি রাজ্যের শিল্পীদের তৈরি উপকরণ প্রদর্শিত হবে । ভারতীয় শিল্পীদের তৈরি দেশজ উপকরণকে বাজারজাত করার প্রচেষ্টা থেকেই প্রত্যেক বছর এ আয়োজন করে নাবার্ড। গত বছর এই মেলা বসেছিল সল্টলেক চত্বরে । অংশ নিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের ৫০টি স্টল। এবারের মেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উত্তর পূর্বাঞ্চলের ডিরেক্টর আর কেশভন।
এবছর বিভিন্ন রাজ্যের কৃষকরাও তাদের উৎপাদিত ফসল ও কৃষিজ পণ্যের পসড়া নিয়ে হাজির থাকছেন এই মেলায় । থাকছে বাংলার চিত্রকরদের লাইভ চিত্র প্রদর্শনী এবং স্বল্পমূল্যে শিল্পীদের ছবি ক্রয়ের সুযোগ । পাশাপাশি প্রতিদিনি মুক্ত মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, লোকনৃত্য । উৎসব প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ।
❤ Support Us







