Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৬, ২০২৩

‌দারুণ বোলিং করেও অস্ট্রেলিয়ার ৩ উইকেটের বেশি তুলতে পারলেন না শাহিন আফ্রিদিরা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দারুণ বোলিং করেও অস্ট্রেলিয়ার ৩ উইকেটের বেশি তুলতে পারলেন না শাহিন আফ্রিদিরা

শাহিন আফ্রিদি পাকিস্তানের প্রধান স্ট্রাইক বোলার। কিন্তু পার্থে প্রথম টেস্টে টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। শাহিন আফ্রিদির পারফরমেন্সে হতাশ হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার ওয়াকার ইউনিস। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দারুণ বোলিং করলেন শাহিন আফ্রিদি। কিন্তু ভাগ্য সহায়তা না করায় উইকেটহীন থাকতে হল পাকিস্তানের এই জোরে বোলারকে। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮৭।
সকাল থেকেই আকাশ মেঘলা। পরিবেশের সুবিধা কাজে লাগাতে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শাহিন আফ্রিদি, মির হামজা, আমের জামাল, হাসান আলিরা হতাশ করেননি পাক অধিনায়ককে। যদিও ভাল বোলিং করেও ৩টির বেশি উইকেট তুলতে পারেননি পাক বোলাররা। একটা করে উইকেট নেন আগা সলমান, হাসান আলি ও আমের জামাল।
ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ওপেনিং জুটিতে ৯০ রান তোলে দুজন। ২৮ তম ওভারে জুটি ভাঙেন পার্টটাইম স্পিনার আগা সলমান। তুলে নেন ডেভিড ওয়ার্নারকে। যদিও ব্যক্তিগত ২ রানের মাথায় শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়েছিলেন এই অসি ওপেনার। দ্বিতীয় স্লিপে আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি। ১৭ রানে আবার ক্যাচ দিয়েছিলেন। শেষ পর্যন্ত ৩৮ রান করে আউট হন ওয়ার্নার। ৩৮ রান করার সঙ্গে সঙ্গে স্টিভ ওয়াকে টপকে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন এই অসি ওপেনার।
প্রথম সেশনে মাত্র একটা উইকেট তুলতে সমর্থ হয় পাকিস্তান। মধ্যাহ্নভোজের বিরতির ৬ ওভারের মাথায় উসমান খোয়াজাকে (‌৪২)‌ তুলে নেন হাসান আলি। অস্ট্রেলিয়ার রান তখন ১০৮। খোয়াজা আউট হওয়ার পর বৃষ্টি নামে। চা পানের বিরতির আগে আর খেলা হয়নি। তৃতীয় সেশনে দলকে টানছিলেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। ৫৮ ওভারের পঞ্চম বলে আমের জামালের বলে উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মিথ। ২৬ রান করেন তিনি। আম্পায়ার প্রথমে আউট না দিলে পাকিস্তান রিভিউ নেয়। টিভি আম্পায়ার আউট দেন স্মিথকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!