Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২২, ২০২৫

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অক্ষে ভারতই ভরকেন্দ্র। কোয়াড বৈঠকে ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করবে কোয়াড, বললেন জয়শঙ্কর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অক্ষে ভারতই ভরকেন্দ্র। কোয়াড বৈঠকে ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করবে কোয়াড, বললেন জয়শঙ্কর

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে ৪ দেশের বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠক। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অক্ষে বাণিজ্যিক ও কৌশলগত নীতি নির্ধারণে চিন নয়, ভারতকে অধিক গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। অ্যামেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিয়োর সঙ্গে বিশেষ বৈঠক করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি ছাড়াও বৈঠকে ছিলেন জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস.জয়শংকর। কূটনৈতিক মহলে আলোচনা চলছিল চিন-বিরোধী এই কোয়াড অক্ষটিকে কতটা গুরুত্ব দেবেন ট্রাম্প। ভারতের অবস্থানই বা কি হবে ! এদিন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অক্ষে বাণিজ্যিক ও কৌশলগত নীতি নির্ধারণের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিধান্ত নেওয়া হয়েছে। আলোচনার পরে যৌথ সাংবাদিক সম্মেলন করেন চার দেশের প্রতিনিধিরা। আমেরিকার তরফে নাম না করেই চিনকে বার্তা দিয়ে বলেছে, কোনো দেশ যদি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দৌরাত্ম করে, তাহলে তা সহ্য করা হবে না। ভারতকে এই অক্ষের মূল ভরকেন্দ্র কেন্দ্র বলে ইঙ্গিত দিয়েছেন মার্কো রুবিয়ো। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, কোয়াডের বৈঠকের পর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যে বর্তমান কঠিন পরিস্থিতিতে বিশ্বের ভালোর জন্য কাজ করবে কোয়াড।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আলাদা করে জাপানের বিদেশমন্ত্রী তাকাশি ইওয়া এবং অষ্ট্রেলিয়ার বিদেশমন্ত্রি পেনি ওয়াংয়ের সাথে কোয়াড সম্পর্কিত বৈঠক করেছেন। তাতেই তিনি ধারণা করেছিলেন সমুদ্রে ভারতের গুরুত্ব বাড়তে চলেছে। মার্কো রুবিয়ো বিদেশসচিব হিসাবে নিযুক্ত হবার পরেই সে বিষয়ে সিলমোহর পড়ে।

বৈঠক শেষের পর জয়শঙ্কর বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের শপথের কয়েকঘণ্টার মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রমাণিত হয় বন্ধু রাষ্ট্রগুলির ক্ষেত্রে মার্কিন বিদেশনীতি কতখানি গুরুত্বপূর্ণ। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে স্বাভাবিক অবস্থা বজায় থাকে এবং বাণিজ্য ব্যবস্থা উন্নত হয় হয় তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা হয়েছে।’ পাশাপাশি বিদেশমন্ত্রী আরো এলছেন, ‘শান্তির লক্ষ্যে বৃহত্তর পদক্ষেপ ও চার দেশের মধ্যে সমন্বয় মজবুত করার লক্ষ্যে নতুন নানান পদক্ষেপের সাথে একমত হয়েছি আমরা। আজকের বৈঠক থেকে স্পষ্ট বার্তা গেল, বিশ্ব শান্তির লক্ষ্যে কোয়াড অন্যতম শক্তি হয়ে কাজ করবে।’

গত বছরের জানুয়ারিতে কোয়াড বৈঠক হলেও তাতে ছিল না আমেরিকা। ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি । এরপর থেকেই ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন ব্যাপক অধিপত্ত বিস্তার করে। চিনকে কোণঠাসা করতে ও সাগরে কোয়াডের গুরুত্ব বুঝে ‘নয়া অ্যামেরিকা’ তাই শুরু থেকেই পদক্ষেপ নিতে শুরু করেছে। এরপর নিয়মিত বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা কোয়াডের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!