- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৬, ২০২৫
দেশীয় উদ্ভাবনে জোর, গবেষণা ও উন্নয়ন খাতে দশ বছরে বেড়েছে ব্যয় বরাদ্দ দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
সম্প্রতি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে গত এক দশকে ভারতের গবেষণা ও উন্নয়ন ব্যয় দ্বিগুণ করা হয়েছে। ভারতের ভবিষ্যত অর্থনীতিকে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈবপ্রযুক্তি আর কোয়ান্টাম কম্পিউটিংয়ে দেশীয় উদ্ভাবন বাড়াতে চাইছে কেন্দ্র সরকার। ‘দিশা’র অনুষ্ঠানে একই কথা শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মুখে । এদিন নয়াদিল্লিতে দিশা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, গত দশকের তুলনায় এখন ভারত গবেষণা ও উন্নয়নে ব্যয় দ্বিগুণেরও বেশি করেছে । ২০১৩-১৪ সালের খরচ ৬০,১৯৬ কোটি থেকে বেড়ে এখন তা ১.২৭ লক্ষ কোটি টাকা করা হয়েছে। ভারতের ভবিষ্যত অর্থনীতি, দেশীয় প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে পরিচালিত হবে। শিক্ষা, শিল্প আর স্টার্টআপগুলো দেশের ক্রমবর্ধমান বৌদ্ধিক স্তরে যোগদান করছে, উদ্ভাবনী শক্তির অন্য সূচনা তৈরি করছে। এভাবেই ভারত ‘আত্মনির্ভর’ হয়ে উঠবে।
জিতেন্দ্র সিং প্রযুক্তি নিয়ে কাজ করা শিক্ষার্থী এবং গবেষকদের সহায়তা করার জন্য ‘দিশা প্রোগ্রাম’-এর প্রশংসা করেন। মহাকাশ ও পারমাণবিক গবেষণার মতো ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকে সম্পৃক্ত করতে চাইছে কেন্দ্র সরকার, সে প্রচেষ্টার কথাও তুলে ধরেন। প্রযুক্তির দ্রুতগামি দুনিয়ার সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যৌগে ভারত দ্রুত এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা উন্নত করবার জন্য এআই পরিচালিত টেলিমেডিসিনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি প্রযুক্তির সাথে মানব দক্ষতার ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এরপর তরুণ উদ্ভাবকদের ভারতের প্রযুক্তিগত অগ্রগতির নেতৃত্ব দেওয়ার আহ্বান জানা। তিনি বলেন, ‘ভারত ২০৪৭ সালের স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের বিনিয়োগ, আগামী দশকগুলিতে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে সুদৃঢ় করবে।’
‘দিশা প্রোগ্রাম’– উদ্ভাবন বিকাশে ও প্রযুক্তির সফল ব্যবহার আর গ্রহণের লক্ষ্যে কাজ করে। জ্ঞান-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পক্ষে সওয়াল করে। গবেষণায় উঠে আসা নতুন নতুন ভাবনাকে শিল্পে রূপান্তরিত করবার ব্লু-প্রিন্ট তৈরি করে। মূলৎ এই প্রোগ্রামটি বিভিন্ন শাখায় কাজ করা গবেষক আর শিক্ষার্থীদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। যাতে ভারত বিশ্বব্যাপী উদ্ভাবনী ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে থাকে। এদিন জিতেন্দ্র সিং জোর দিয়ে বলেছেন, দিশার মতো উদ্যোগগুলির কাজ, জাতীয় গবেষণা ফাউন্ডেশন এর সাথে তুলনা করা চলে। বিজ্ঞান, মানবিকতা আর সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি ঐক্যবদ্ধ গবেষণা পরিসর তৈরি করতে চাই আমরা। এই যৌথ কর্মক্ষেত্র ভারতীয় গবেষকদের আবিষ্কার অ তার বাস্তবায়নে আন্তর্জাতিক মানে উন্নীত করবে। বিশেষ করে মহাকাশ ক্ষেত্র উদ্ভাবনের বিপুল কর্মযজ্ঞে আমরা এ জিনিস লক্ষ্য করছি। যেখানে স্টার্টআপগুলি স্যাটেলাইট উন্নয়ন, উৎক্ষেপণ পরিষেবা এবং মহাকাশ-ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলিতে সক্রিয়ভাবে অবদান রাখছে। বেসরকারী সংস্থার জন্য পারমাণবিক শক্তি খাত উন্মুক্ত করার সিদ্ধান্ত সরকার নিয়েছে। যা একসময় কেবল সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন বেসরকারি উদ্যোগের জন্য উন্মুক্ত, উদার।
অন্যদিকে, সার্বিকভাবে গত কয়েক বছরে গবেষণা খাতে ভারতের বাজেট বরাদ্দ ধীরে ধীরে বেড়েছে। তবে আন্তর্জাতিক মানের তুলনায় তা এখনো অপর্যাপ্ত। ২০২৩ সালে এই বরাদ্দ ছিল ১০ হাজার কোটি টাকা, ২০২৪ সালে তা বেড়ে হয় ১৩ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু গত দু’দশকে ভারতের গবেষণা খাতে বরাদ্দ কখনো জিডিপি-এর ১% অতিক্রম করেনি। যেখানে যুক্তরাষ্ট্র ও চিনের মতো দেশগুলো তাদের মোট উৎপাদনের ২-৩% গবেষণায় ব্যয় করে। এ বারের বাজেটে বরাদ্দ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ প্রকল্প সম্প্রসারণের ঘোষণা এসেছে, যার ফলে আগামী পাঁচ বছরে ১০ হাজার নতুন ফেলোশিপ দেওয়া হবে। তবুও মান, অবকাঠামো আর সুষম বন্টনের ক্ষেত্রে সমস্যাগুলি রয়েই গেছে। ইতিহাস, অর্থনীতি, সাহিত্য, দর্শনের মতো সমাজবিজ্ঞানের সঙ্গে যুক্ত গবেষক-শিক্ষকেরা বলছেন, নরেন্দ্র মোদীর জমানায় সমাজবিজ্ঞান সংক্রান্ত গবেষণার পরিসর তো সঙ্কুচিত হয়েছেই, সেই সঙ্গে ওই খাতে অনুদানও কমেছে। তুলনায় বেশি নজর দেওয়া হচ্ছে বিজ্ঞান গবেষণায়।
❤ Support Us








