- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৬, ২০২৫
ট্রাম্পের ‘বন্ধু’ মন্তব্যের প্রতি শ্রদ্ধা, অনুভূতির প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদির
কয়েকদিন আগে চীন সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিনপিংয়ের সঙ্গে পুতিন ও মোদির সাক্ষাতের পর নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’–এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘অন্ধকারতম’ চিনের কাছে ‘বন্ধু’ ভারতকে হারিয়েছেন। ট্রাম্পের অনুভূতির প্রতিদান দিলেন নরেন্দ্র মোদি।
ভারত–মার্কিন সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় ব্যক্তিগত বন্ধনের কথা বলার কয়েক ঘন্টা পর মোদি বলেছেন যে, তিনি ট্রাম্পের অনুভূতি মূল্যায়ন করছেন। সোশ্যাল মিডিয়া ‘এক্স’–এ মোদি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের গভীরভাবে প্রশংসা করি এবং সম্পূর্ণরূপে প্রতিদান দিই। ভারত এবং আমেরিকার মধ্যে একটা অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।’ ট্রাম্পের ‘সবসময় বন্ধু’ থাকার মন্তব্যের পরই নরেন্দ্র মোদি এই মন্তব্য করেছেন।
Deeply appreciate and fully reciprocate President Trump’s sentiments and positive assessment of our ties.
India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump @POTUS https://t.co/4hLo9wBpeF
— Narendra Modi (@narendramodi) September 6, 2025
শুক্রবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ–এ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার সবসময় বন্ধুত্ব থাকবে। তিনি একজন দুর্দান্ত প্রধানমন্ত্রী। আমি সবসময় বন্ধুত্ব রাখব। কিন্তু এই বিশেষ মুহূর্তে তিনি যা করছেন তা আমার পছন্দ নয়। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এখন মনে হচ্ছে, অন্ধকারতম চিনের কাছে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি। একসঙ্গে তাদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক।’ সেই পোস্টে চিনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে একসঙ্গে অংশ নেওয়া পুতিন ও মোদির একটা ছবিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে ভারতের সাথে বাণিজ্য আলোচনা ভালোভাবে চলছে।
দুই নেতার মধ্যে ইতিবাচক মতবিনিময় ইঙ্গিত দেয় যে, ট্রাম্প ও তাঁর প্রশাসনের অন্যান্য কর্তাদের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যে সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণের দরজা এখনও খোলা। রাশিয়ার তেল কেনার জন্য আকাশচুম্বী শুল্ক আরোপের পরেও ভারত এখনও পর্যন্ত সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা বা ট্রাম্পের সমালোচনা থেকে বিরত রয়েছে।
❤ Support Us







