- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৫, ২০২৬
১১০ টাকার গণ্ডি পেরোল পেট্রল। দেশের সবচেয়ে বেশি জ্বালানির দাম হায়দরাবাদে, তালিকায় উপরের সারিতে কলকাতা
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে ১৫ মে দেশজুড়ে এক ধাক্কায় বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম । নতুন দামের ফলে দেশের একাধিক শহরে জ্বালানির দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায় ।
শুক্রবার থেকেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ।
দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানো হয়েছে । এই নতুন মূল্যবৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৭৭ টাকায় এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৬৭ টাকায় পৌঁছেছে ।
আজ থেকে দেশের চারটি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য বৃদ্ধি পেয়েছে । রাজ্যভিত্তিক ভ্যাট ও অন্যান্য করের কারণে দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি শহরে পেট্রল ও ডিজ়েলের দাম সবচেয়ে বেশি । পেট্রলের দামের নিরিখে দেশের শীর্ষে রয়েছে হায়দরাবাদ । সেখানে প্রতি লিটারে ৩ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি পেয়ে পেট্রলের দাম হয়েছে ১১০.৮৯ টাকা । দ্বিতীয় স্থানে রয়েছে তিরুবনন্তপুরম, যেখানে ৩ টাকা ৩৭ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১০.৭৫ টাকা । দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৩ টাকা বেড়েছে । কলকাতায় দাম লিটার প্রতি ৩.২৯ টাকা এবং মুম্বইতে লিটার প্রতি ৩.১৪ টাকা বেড়েছে । এই মূল্যবৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৭৭ টাকায় পৌঁছেছে । কলকাতায় দাম বেড়ে লিটার প্রতি ১০৮.৭৪ টাকা এবং মুম্বইতে লিটার প্রতি ১০৬.৬৮ টাকা হয়েছে । চেন্নাইতে পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৩.৬৭ টাকায়। দক্ষিণ ভারতের এই শহরে লিটার প্রতি ২.৮৩ টাকা বৃদ্ধি পেয়েছে ।
এছাড়া পেট্রোলের মতো ডিজেলের দামও লিটার প্রতি ৩ টাকা বেড়েছে । দিল্লিতে ডিজেলের দাম আগে লিটার প্রতি ৮৭.৬৭ টাকা ছিল । এখন বেড়ে লিটার প্রতি ৯০.৬৭ টাকা হয়েছে । কলকাতায় ডিজেলের দাম ৩.১১ টাকা বেড়ে লিটার প্রতি ৯৫.১৩ টাকা হয়েছে । মুম্বইতেও কলকাতার মতো ডিজেলের দাম লিটার প্রতি ৩.১১ টাকা বেড়েছে । সর্বশেষ এই বৃদ্ধির পর মুম্বইয়ে ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.১৪ টাকা হয়েছে । চেন্নাইয়ে ডিজেলের দাম লিটার প্রতি ২.৮৬ টাকা বেড়ে ৯৫.২৫ টাকা হয়েছে ।
চলতি সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, চলমান বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভবিষ্যতে জ্বালানির মূল্যবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না । তিনি উল্লেখ করেন যে, গত চার বছর ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি এবং সর্বশেষ মূল্যবৃদ্ধি হয়েছিল ২০২২ সালে । পুরি জানান, তেল বিপণনকারী সংস্থাগুলি ক্রমবর্ধমান আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে এবং তাদের লোকসানের পরিমাণ প্রায় ২ লক্ষ কোটি টাকায় পৌঁছাছে ।
❤ Support Us





