Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ২৫, ২০২৬

‘এত কিছুর পরেও শিক্ষা হয়নি !’— নিট প্রশ্নফাঁসে ক্ষুব্ধ শীর্ষ আদালত। এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি মামলাকারীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘এত কিছুর পরেও শিক্ষা হয়নি !’— নিট প্রশ্নফাঁসে ক্ষুব্ধ শীর্ষ আদালত। এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি মামলাকারীদের

ডাক্তারি পড়বার জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’-র প্রশ্নফাঁস ঘিরে দেশজুড়ে হুলুস্থুল পরিস্থিতি। প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হয়েছে। আগামী ২১ জুন পুনরায় এই পরীক্ষা হবে। দেশ জুড়ে ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসবেন। প্রশ্নফাঁসের তদন্তে নেমে সিবিআই একের পর এক গ্রেফতারি চালিয়েছে, একাধিক জায়গায়  পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন— এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার সুপ্রিম কোর্টে কড়া ভর্ৎসনার মুখে পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ‘এত কিছু হওয়ার পরেও যদি একই ঘটনা আবার ঘটেতা হলে বোঝাই যায় কোনো শিক্ষা নেওয়া হয়নি’।

সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে উঠে এল তীব্র ক্ষোভ। দেশের শীর্ষ আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ‘এত নির্দেশএত নজরদারি কমিটি গঠন করা সত্ত্বেও একই ঘটনা ফের ঘটছে— এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক।’ বিচারপতি পি এস নরসিমহার নেতৃত্বাধীন বেঞ্চ আদালত কেন্দ্রীয় সরকারশিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিস পাঠিয়েছে। পাশাপাশিএনটিএ-কে  দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আদালত জানতে চেয়েছেপূর্ববর্তী নির্দেশ অনুযায়ী যে মনিটরিং কমিটি গঠন করা হয়েছিলতাদের ভূমিকা এবং বর্তমান অবস্থান কী।

এদিনের শুনানিতে বিচারপতিদের মন্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে উদ্বেগ। তাঁরা বলেন, অতীতের বিতর্কের পরেও যদি একই ধরনের নিরাপত্তা গাফিলতি ঘটেতা হলে পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে। বিশেষ করে এমন একটি পরীক্ষাযার সঙ্গে জড়িয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। এ মামলায় আবেদন করেছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট। আবেদনকারীদের অভিযোগ, নিট ইউজি-২৬ পরীক্ষার প্রশ্নফাঁস আর তার পরবর্তী পরিস্থিতি প্রমাণ করেছে যে পরীক্ষার নিরাপত্তা রক্ষা করতে এনটিএ সম্পূর্ণ ব্যর্থ। তাদের বক্তব্যটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়বরং গোটা পরীক্ষাপদ্ধতির গভীর প্রাতিষ্ঠানিক সংকটের প্রতিফলন। আবেদনকারীদের হয়ে আইনজীবী তনভি দুবে আদালতে সওয়াল করেনদেশের সবচেয়ে বড়ো মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব এমন একটি সংস্থার হাতে থাকা উচিত নয়যারা বারবার একই ধরনের অভিযোগের মুখে পড়ছে। তাই এনটিএ-কে ভেঙে অথবা সম্পূর্ণ পুনর্গঠন করে আরও শক্তিশালীপ্রযুক্তিনির্ভর ও স্বশাসিত নতুন সংস্থা গঠনের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতে।

আবেদনে আরও দাবি করা হয়েছেঅবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিসাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ফরেন্সিক বিজ্ঞানীকে নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যবেক্ষক কমিটি গঠন করা হোক। নতুন কোনো স্বাধীন পরীক্ষামূলক কমিশন গঠন না হওয়া পর্যন্ত, এই কমিটির তত্ত্বাবধানেই পুনরায় নিট পরীক্ষা নেওয়া হোক বলে দাবি আবেদনকারীদের। এখানেই শেষ নয়। প্রশ্নপত্রের নিরাপত্তা বাড়াতে ডিজিটাল লকিং ব্যবস্থা চালু করা এবং ধাপে ধাপে পুরো পরীক্ষাপদ্ধতিকে কম্পিউটার-ভিত্তিক বা সিবিটি মডেলে নিয়ে যাওয়ারও সুপারিশ করা হয়েছে। আবেদনকারীদের বক্তব্যপ্রশ্নপত্র পরিবহণ এবং সংরক্ষণের শারীরিক ব্যবস্থার মধ্যেই সবচেয়ে বড়ো ফাঁক থেকে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে গেলে সে ঝুঁকি অনেকটাই কমবে।

৩ মে এ বছরের নিটের পরীক্ষা হয়েছিল। পরীক্ষার পর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে ছড়িয়ে পড়া তথাকথিত গেস পেপার’-এর সঙ্গে আসল প্রশ্নপত্রের শতাধিক প্রশ্ন হুবহু মিলে যায়। অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বহু পরীক্ষার্থী ও অভিভাবক পরীক্ষা বাতিলের দাবি তোলেন। পরিস্থিতির চাপে পড়ে পরীক্ষার ২ দিনের মধ্যেই তা বাতিল করে দেয় এনটিএ। পরে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। পরীক্ষা বাতিলের পর এনটিএ ঘোষণা করে৭-১০ দিনের মধ্যে ফের পরীক্ষার দিন ঘোষণা করা হতে পারে। এরপর সংস্থা জানায়, ২১ জুন পুনরায় পরীক্ষার দিন স্থির হয়েছে। শুক্রবার এক্স হ্যান্ডলে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিএসেখানে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছেতাঁরা যেন কোনো তথ্য এবং পরীক্ষার জন্য এনটিএ-র নিজস্ব ওয়েবসাইটগুলি অনুসরণ করেন।

এদিকে, নিট প্রশ্ন ফাঁসে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি ১৫ জনকে আটক করেছে। শুধু তাই নয়, এ দুর্নীতির শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্রে খবর জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে মনিষ নামে এক ব্যক্তিকে। সন্দেহ করা হচ্ছে এই মনিষ প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রী। ধৃতদের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা নিযুক্ত বেশ কয়েকজন শিক্ষক এবং কোচিং সেন্টারের ডিরেক্টরও রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতেএকটি সুসংগঠিত চক্র পরীক্ষার আগে মোটা টাকার বিনিময়ে বিশেষ কোচিং সেশনের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র ফাঁস করেছিল। নিট-ইউজি প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের জেরে সৃষ্ট তীব্র মানসিক অবসাদে দেশজুড়ে অন্তত ৪ থেকে ১৭ জন পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে এ ইস্যুতে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

প্রসঙ্গত, প্রশ্নফাঁস মামলায় ফের সামনে এসেছে কে রাধাকৃষ্ণণ কমিটির প্রসঙ্গ। নিট-২০২৪ বিতর্কের পর পরীক্ষাপদ্ধতির সংস্কারের জন্য প্রাক্তন ইসরো বিজ্ঞানী কে রাধাকৃষ্ণণের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। সোমবার সুপ্রিম কোর্ট সেই কমিটির চেয়ারম্যানকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের প্রশ্নএত সুপারিশ এবং নজরদারির পরেও যদি একই ধরনের প্রশ্নফাঁসের অভিযোগ ওঠেতা হলে সংস্কারের বাস্তব ফল কোথায়মামলার পরবর্তী শুনানি শুক্রবার।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!