Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৫, ২০২৬

বড় ধাক্কা ভারতের, আফগানদের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি, অনিশ্চিত রোহিত

আরম্ভ ওয়েব ডেস্ক
বড় ধাক্কা ভারতের, আফগানদের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি, অনিশ্চিত রোহিত

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। তাঁর পরিবর্ত হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা সফরকারী ভারত ‘এ’ দলের সহ–অধিনায়ক ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। একদিনের সিরিজে রোহিত শর্মাও অনিশ্চিত। তিনিও হ্যামস্ট্রিংয়ে চোটে কাবু। রোহিত খেলতে না পারলে তাঁর জায়গায় সুযোগ পাবেন যশস্বী জয়সওয়াল।

আইপিএলে দারুণ ছন্দে ছিলেন বিরাট কোহলি। ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। হাঁটুর নীচে শিনবোনের ভেতরের অংশের পেশি ছিঁড়েছে। ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু। প্রথমে একমাত্র টেস্ট। তারপর ১৩ জুন থেকে একদিনের সিরিজ। সিরিজ শুরুর আগে কোহলির ফিট হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাই তাঁর জায়গায় ঋতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হচ্ছে। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন ঋতুরাজ। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ৯টি একদিনের ম্যাচ খেলেছেন। ১টি সেঞ্চুরি ও একটা হাফ সেঞ্চুরিসহ ২৮.৫০ গড়ে ২২৮ রান করেছেন।

কোহলির মতো আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যেতে চলেছেন রোহিত শর্মাও। আইপিএলের মাঝপথ থেকে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু। শর্তসাপেক্ষে রোহিতকে একদিনের দলে রেখেছিলেন নির্বাচকরা। সিরিজ শুরুর আগে ফিটনেস টেস্ট দিতে হবে। ১৩ জুনের আগে রোহিতের ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাঁর জায়গায় যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিতে পারেন নির্বাচকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!