Advertisement
  • দে । শ
  • জুন ৫, ২০২৬

পূর্ব মেদিনীপুর থেকেই শুরু। হাতছাড়া জেলা পরিষদ, পদত্যাগ জেলা সভাধিপতির

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্ব মেদিনীপুর থেকেই শুরু। হাতছাড়া জেলা পরিষদ, পদত্যাগ জেলা সভাধিপতির

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক শুক্রবার হঠাৎ করেই পদত্যাগপত্র জমা দিয়েছেন । তিনি মেদিনীপুর ডিভিশনাল কমিশনারের কাছে নিজের ইস্তফা পেশ করেন । প্রশাসনিক সূত্র অনুযায়ী, আগামী ৬–৭ দিনের মধ্যে শুনানি (হিয়ারিং) সম্পন্ন হওয়ার পর পদত্যাগের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে ।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭০টি । ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫৬টি আসনে জয়ী হয়েছিল, বিজেপি পেয়েছিল ১৪টি আসন । দীর্ঘদিন ধরে উত্তম বারিক সভাধিপতির দায়িত্বে ছিলেন ।

পদত্যাগ প্রসঙ্গে উত্তম বারিক জানান, তিনি কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং নিয়ম অনুযায়ী পরবর্তী শুনানির পর পদত্যাগ কার্যকর হবে । তাঁর বক্তব্য অনুযায়ী, প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই বিষয়টি চূড়ান্ত হবে ।

এদিকে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত বলেন, উত্তম বারিক যদি সত্যিই পদত্যাগ করে থাকেন, তবে তা তিনি স্বাগত জানিয়েছেন এবং জেলার উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন ।

প্রশাসনিক মহলের মতে, প্রয়োজন হলে রাজ্য সরকার জেলা পরিষদের পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করতে পারে অথবা সদস্যদের মধ্য থেকে নতুন সভাধিপতি নির্বাচন করা হতে পারে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!